আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য এক রিকশা র্যালি করেছেন নারীরা।
ওয়েলফেয়ার এফোর্টস (উই)’র আয়োজনে রোববার (০৮ মার্চ) সকালে শহরের কেন্দ্রীয় গোরস্থানের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ব্যানার, ফেস্টুন নিয়ে মানবাধিকার কর্মী, নারী উদ্যোক্তাসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে সুশীল সমাজের প্রতিনিধি এন এম শাহজালাল, এডাব সভাপতি এনামুল কবির বাবলু, ওয়েলফেয়ার এফোর্টস (উই) পরিচালক শরিফা খাতুন বক্তব্য রাখেন। নারীর প্রতি সহিংসতা বন্ধ ও নারীদের অধিকার রক্ষায় সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান বক্তারা।
পরে একটি রিকশা র্যালি বের করা হয়। র্যালিটি শহরের হামদহ মোড় ঘুরে, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ট হয়ে পায়রা চত্বর পদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

































