| |
  • প্রচ্ছদ
  • খুলনা
  • বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু
  • বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

    Icon
    জেলা প্রতিবেদক
    প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১২:২০ অপরাহ্ন

    ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর গ্রামে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

    স্থানীয়রা জানান, সকালে মেশিনে গরুর জন্য ঘাস কাটছিলেন কৃষক অমরেন্দ্র ভৌমিক। এ সময় মেশিনে বিদ্যুতের তার লিকেজ থাকায় পুরো মেশিনটি বিদ্যুতায়িত হয়ে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার করে ওঠেন অমরেন্দ্র। চিৎকার শুনে ছুটে গিয়ে স্বামীকে স্পর্শ করেন মিনাক্ষী রাণী।

    এতে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক জানান যে দুজনই মারা গেছেন। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

    আরও পড়ুন