বর্তমানে স্মার্ট গ্যাজেটগুলোর মধ্যে ফোনের পাশাপাশি ইয়ারবাড এবং স্মার্টওয়াচ খুবই জনপ্রিয়। তবে স্মার্ট রিংও জনপ্রিয় হতে শুরু করেছে। অন্যান্য আংটির মতোই এই স্মার্ট রিং সারাক্ষণ হাতের আঙুলে পরে থাকতে পারবেন। সেখানেই পাবেন আপনার সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন।
স্মার্টওয়াচে যেভাবে আপনি কলের নোটিফিকেশন পান সেভাবে স্মার্ট রিংয়েও পাবেন। পরিধেয় পণ্য নির্মাতা প্রতিষ্ঠান আল্ট্রাহিউম্যান এবার স্মার্ট রিং আনলো বাজারে। ডিজেল আল্ট্রাহিউম্যান রিং হলো একটি স্মার্ট রিং যা ডিজেলের ডিজাইনে এসেছে, সঙ্গে স্বাস্থ্য ট্র্যাকিং এর বিভিন্ন বৈশিষ্ট্যও রয়েছে।
এই স্মার্ট রিংয়ে ঘুমের মান ট্র্যাকিং, হার্ট রেট মনিটরিং, ধাপ গণনার জন্য একটি পেডোমিটার এবং ক্যালোরি ট্র্যাকিং রয়েছে। এছাড়াও ডিজেল আল্ট্রাহিউম্যান রিং রিয়েল টাইমে পুনরুদ্ধারের হার এবং স্ট্রেস লেভেল ট্র্যাক করে।
সংযোগের জন্য, এটি ব্লুটুথ লো এনার্জি ৫ সমর্থন করে। এটি আইওএস ১৫ বা তার পরবর্তী সংস্করণে চলমান আইফোন মডেল এবং অ্যান্ড্রয়েড ৬ বা তার পরবর্তী সংস্করণে চলমান অ্যান্ড্রয়েড ফোনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

