| |
  • প্রচ্ছদ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ইনোভেশন ফেয়ারে তরুণদের চোখধাঁধানো প্রযুক্তি প্রদর্শন
  • ইনোভেশন ফেয়ারে তরুণদের চোখধাঁধানো প্রযুক্তি প্রদর্শন

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

    রাজধানীর বিজয় সরণির নভোথিয়েটার প্রাঙ্গণে নতুন প্রযুক্তির উন্মাদনা আর উদীয়মান তরুণদের নানা উদ্ভাবনী ভাবনায় মুখরিত হয়ে উঠেছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের বাস্তবায়নে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    আগামী সোমবার (১৪ সেপ্টেম্বর) পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলাটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এতে সার্বিক সহযোগী হিসেবে কাজ করছে স্পেলবাউন্ড কমিউনিকেশন্স লিমিটেড।উদ্বোধনী দিনেই মেলা প্রাঙ্গণে উদ্ভাবক, নীতিনির্ধারক, শিল্প উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সমাগম ঘটে।

    তরুণদের মেধা ও প্রযুক্তি প্রদর্শন। মেলায় ১০০ জনেরও বেশি ব্যক্তি পর্যায়ের উদ্ভাবক ও নতুন স্টার্ট-আপ প্রতিষ্ঠাতা নিজেদের তৈরি ১ হাজারের বেশি পরিবেশবান্ধব ও যুগান্তকারী প্রযুক্তি প্রদর্শন করছেন।

    বিশ্ববিদ্যায়লয় ও গবেষণা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তৈরি রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং আধুনিক প্রযুক্তিভিত্তিক প্রকল্পগুলো দর্শনার্থীদের নজর কাড়ছে।

    মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ড্যাফোডিল তাদের ‘এডুভাস’, ‘এআই প্রফেসর’, ‘পারফেক্ট এইচআর’ এবং ‘লিডারশিপ ওএস’-এর মতো চারটি উদ্ভাবনী এজেন্টিক এআই প্রোডাক্ট উপস্থাপন করেছে—যা শিক্ষা ও করপোরেট ব্যবস্থাপনা আধুনিকায়নে কাজ করবে।

    মেলায় আসা প্রযুক্তিপ্রেমী দর্শনার্থীরা জানান, তরুণদের এমন উদ্ভাবনী কাজ দেশের প্রযুক্তি ও কৃষি খাতকে আগামী দিনে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে।

    দেশীয় তরুণদের উদ্ভাবনী শক্তি ও গবেষণাকে বাণিজ্যিক রূপ দিয়ে বাজারের সঙ্গে সংযোগ ঘটাতেই মূলত এ মেলার আয়োজন করা হয়েছে।

    আরও পড়ুন