| |
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • মোবাইলে এনআইডি বারকোড রিড করার অ্যাপ আনছে ইসি
  • মোবাইলে এনআইডি বারকোড রিড করার অ্যাপ আনছে ইসি

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ৪ আগস্ট ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

    জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বারকোড রিড করার মাধ্যমে যাচাই সেবা দিতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে এমন একটি অ্যাপ তৈরির কথা ভাবছে সংস্থাটি, যাতে মোবাইল ফোনের ক্যামেরা দিয়েই কারো পরিচিতি যাচাই করা যায়। মঙ্গলবার (০৪ আগস্ট) ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

    কর্মকর্তারা বলছেন, বারকোডের মাধ্যমে ব্যক্তির পরিচিতি নিশ্চিত করা গেলে সামাজিক নিরাপত্তা বাড়বে। যে কোনো প্রয়োজনে সহজেই ব্যক্তির পরিচয় নিশ্চিত করা যাবে। এক্ষেত্রে একটি অ্যাপ তৈরির আলোচনা চলছে। অ্যাপটি মোবাইল ফোনে ইনস্টল করে নিলেই হবে। তারা আরও বলছেন, বিষয়টি চমকপ্রদ হলেও নিরাপত্তাজনিত ঝুঁকি রয়েছে।

    বারকোডের তথ্য স্ক্যান করা হলে তা ইসির এনআইডি সার্ভার থেকে সার্চ করে সঠিকতা নিরূপণ করবে। ফলে নাগরিকের তথ্য ফাঁস হয়ে যাওয়ার ঝুঁকিও রয়েছে। তাই সার্ভারের নিরাপত্তা নিশ্চিত করা গেলেই কেবল এ সেবা চালু হতে পারে।

    এ বিষয়ে ইসির এনআইডি অনুবিভাগে মহাপরিচালক এএইচএম আনোয়ার পাশা বলেন, একটি মোবাইল ফোনের অ্যাপ যদি তৈরি করা যায়, যে অ্যাপটি ইসির সার্ভার থেকে যে কোনো ব্যক্তির পরিচয় যাচাই করে দেবে। এতে ঘরে বসেই সত্যতা যাচাই করা যাবে।

    ইসি কর্মকর্তারা বলছেন, বর্তমান আইন অনুযায়ী, এনআইডি তথ্য যাচাই করার সুযোগ রয়েছে অফলাইনে৷ এক্ষেত্রে যে কোনো ব্যক্তিকে অন্য কারো এনআইডির সঠিকতা যাচাইয়ের জন্য ইসিতে আবেদন করতে হয়। এজন্য ১০০ টাকা ফি পরিশোধ করতে হয়। অ্যাপটি চালু করতে হলে ফি-এর বিষয়টা কীভাবে মিমাংসা করা হবে, তাও ভাবতে হবে। আইন-বিধিতেও কিছুটা পরিবর্তন আনার প্রযোজন হতে পারে।

    বর্তমানে ইসির সার্ভারে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন নাগরিকের তথ্য আছে। এদের পরিচয় যাচাইয়ে সরকারি-বেসরকারি দুই শতাধিক প্রতিষ্ঠান নির্দিষ্ট অর্থের বিনিময়ে সত্যতা যাচাই করে থাকে।

    আরও পড়ুন