| |
শিরোনাম
  • প্রচ্ছদ
  • বিনোদন
  • বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সম্পাদক রাহাত
  • বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সম্পাদক রাহাত

    Icon
    বিনোদন ডেস্ক
    প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন

    বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) দ্বিবার্ষিক নির্বাচনে ২০২৬-২০২৮ মেয়াদে সভাপতি পদে আবদুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে রাহাত সাইফুল নির্বাচিত হয়েছেন।

    জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এই নির্বাচনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে আগামী দুই বছরের জন্য নতুন এই নেতৃত্ব নির্বাচিত হয়। ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।

    শুক্রবার (২০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।

    এই নির্বাচনে নির্বাচনে সভাপতি পদে ৫৭ ভোটের ব্যবধানে এবং সাধারণ সম্পাদক পদে ৯২ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন আবদুর রহমান ও রাহাত সাইফুল। সভাপতি পদে আবদুর রহমান পেয়েছেন ২৪৬ ভোট।

    তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুল হাসান দর্পণ পেয়েছেন ১৮৯ ভোট। এ পদে অপর প্রার্থী কাজী ফারুক বাবুল পেয়েছেন ৩ ভোট।

    সাধারণ সম্পাদক পদে রাহাত সাইফুল পেয়েছেন ২৪৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী আহমেদ তেপান্তর (আওয়াল) পেয়েছেন ১৫৪ ভোট।

    ৯২ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন রাহাত। এ পদে অঞ্জন রহমান পেয়েছেন ৩৬ ভোট।

    সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন দুজন। ২৬১ ভোট পেয়ে প্রথম হয়েছেন রিমন মাহফুজ এবং ২২৯ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন হামিদ মোহাম্মদ জসিম। এ পদে আঞ্জুমান আরা শিল্পী পেয়েছেন ১৯৯ ভোট এবং সাহাবুদ্দিন মজুমদার পেয়েছেন ১১১ ভোট। সহসাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আবু হুরায়রা মুরাদ।

    অন্যান্য সম্পাদকীয় পদের মধ্যে অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন সৈয়দা ফারজানা জামান রুম্পা। তিনি পেয়েছেন ২৫৬ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ২২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রুহুল আমিন ভূঁইয়া। আন্তর্জাতিক ও গবেষণা সম্পাদক হয়েছেন আনিসুল হক রাশেদ পেয়েছেন ২৩১ ভোট। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে ২৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন পান্থ আফজাল।

    এ ছাড়া সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন ইশরাত জাহান স্বর্ণা, তিনি পেয়েছেন ২৪৭ ভোট। প্রচার ও প্রকাশনা সম্পাদক তৌফিক অপু ২২৬ ভোট এবং দপ্তর সম্পাদক মহিব আল হাসান ২২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

    নির্বাহী সদস্যের নয়টি পদে সর্বোচ্চ ২৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শফিকুল আলম মিলন। অন্য নির্বাচিতরা হলেন সুকন্যা আমির (২৬২), রুহুল সাখাওয়াত (২৪৯), রাজু আলীম (২৩৫), অরণ্য শোয়েব (২১৮), সালাম মাহমুদ (২১৬), শাকিল হোসেন (২০১), হাফিজ রহমান (১৯৩) ও সালাম ফারুক (১৯০)।

    এ পদে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হয়েছে নবম বা শেষ আসনটি নিয়ে। ১৯০ ভোট পেয়ে শেষ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সালাম ফারুক। মাত্র দুই ভোট কম পেয়ে বাদ পড়েছেন আফসানা খানম। তার প্রাপ্ত ভোট ১৮৮।

    এ ছাড়া মো. মাজহার বাবু পেয়েছেন ১৮২, দীপংকর দীপক ১৭৫, হাবিবুর রহমান ১৬৮, লুৎফর রহমান খান ১৬৫, মো. মনিরুজ্জামান (অপূর্ব) ১৪৫, আল আমিন সেলিম ১৩৮, সুমন চৌধুরী ১৩৮, আল এহসান ১২৭, খান আক্তার হোসেন ৫৪ এবং তাজ উদ্দিন আহমেদ ৪৯ ভোট।

    নবনির্বাচিত সভাপতি আবদুর রহমান ও সাধারণ সম্পাদক রাহাত সাইফুল তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সংগঠনের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি চলচ্চিত্র সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, স্বার্থরক্ষা এবং বাচসাসের ঐতিহ্য ধরে রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

    উল্লেখ্য, দেশের চলচ্চিত্র সাংবাদিকদের ঐতিহ্যবাহী এই সংগঠনের নির্বাচনে উৎসবমুখর পরিবেশে সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

    আরও পড়ুন