জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বেশ কয়েকটি এলাকায় আজ শনিবার (২১ নভেম্বর) টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ডেপুটি জেনারেল ম্যানেজারের কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোনারগাঁ-১ (৩০ এমভিএ) উপকেন্দ্রের জরুরি সংস্কারকাজের জন্য সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না:
সম্পূর্ণ এলাকা: সোনারগাঁও পৌরসভা এবং মোগড়াপাড়া ইউনিয়ন।
সনমান্দী ইউনিয়ন (আংশিক): বাংলাবাজার, দড়িকান্দী, কান্দাপাড়া, ঈমানেরকান্দী, অলিপুরা বাজার, সাজালেরকান্দী ও মগবাজার।
বৈদ্যারবাজার ইউনিয়ন (আংশিক): বৈদ্যেরবাজার, সাহাপুর ও সাতভাই পাড়া।
পিরোজপুর ইউনিয়ন (আংশিক): জিয়ানগর, ভাটিবন্দর ও রতনপুর।
গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সোনারগাঁ জোনাল অফিস কর্তৃপক্ষ। তবে বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ের আগে মেরামতকাজ শেষ হলে দ্রুততম সময়ের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
























