| |
শিরোনাম
১৮ দিনে ৩১৭ কারখানায় উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভুটানের সাবেক প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ  সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বেড়েছে ১৩৮ শতাংশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে পা দিয়েছে আওয়ামী লীগ: শফিকুল আলম একটি চক্র আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : রিজভী দল হিসেবে আওয়ামী লীগের তদন্ত এগোচ্ছে : প্রসিকিউটর তামিম বাংলাদেশি রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দি‌তে থাইল্যান্ডকে অনু‌রোধ ৩ দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান প্রাথমিক শিক্ষকরা
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের জবাব দিতে প্রধানমন্ত্রীর আহ্বান
  • ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের জবাব দিতে প্রধানমন্ত্রীর আহ্বান

    Icon
    জেলা প্রতিবেদক, লালমনিরহাট
    প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

    দেশের মানুষ আর গুম-খুন, অগ্নিসন্ত্রাস ও ভোট দখলের রাজনীতিতে ফিরে যেতে চায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    চলমান সহিংসতা ও নাশকতার প্রেক্ষাপটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, “এই সন্ত্রাসী, অগ্নিসন্ত্রাসী ও খুনিদের পরিষ্কার জবাব দিয়ে দিতে হবে। যথেষ্ট হয়েছে, আর নয়।”

    প্রধানমন্ত্রী অভিযোগ করেন, বিগত ১৬ বছর ধরে যারা জনগণের ভোটের ও কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল এবং ক্ষমতা ধরে রাখতে ১ হাজার ৪০০ মানুষ ও ৬০ শিশুকে হত্যা করেছিল, তারা পালিয়ে গিয়েও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অগ্নিসন্ত্রাস শুরু করেছে।

    জনগণের ভাগ্য পরিবর্তনে গণতন্ত্রকামী সব রাজনৈতিক দলকে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মতো আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, “দেশের মানুষ এখন নিরাপত্তা চায়, স্বস্তি চায় এবং দেশের অগ্রগতি চায়।

    আসুন, আমরা ঐক্যবদ্ধ হই এবং সন্ত্রাস ও হত্যার রাজনীতির সমুচিত জবাব দিই, যাতে ভবিষ্যতে কেউ দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে।”

    নিজেদের রাজনীতির লক্ষ্য তুলে ধরে প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার অগ্নিসন্ত্রাসের বদলে খাল খনন, শিল্প-কলকারখানা স্থাপন, কৃষি ও ফসলের উৎপাদন বৃদ্ধি, মানসম্মত শিক্ষা এবং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার রাজনীতি করতে চায়।

    দিনব্যাপী লালমনিরহাট সফরে প্রধানমন্ত্রী মহেন্দ্রনগর মডেল খাল খনন কাজের উদ্বোধন ছাড়াও স্থানীয় শিক্ষার্থীদের মাঝে ক্রীড়াসামগ্রী বিতরণ, জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধন এবং ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক সামাজিক কর্মসূচিতে অংশ নেন।

    আরও পড়ুন