| |
শিরোনাম
শুধু ‘ডিসেম্বরকেন্দ্রিক’ ঐক্যে যাবে না এনসিপি ১৮ দিনে ৩১৭ কারখানায় উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভুটানের সাবেক প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ  সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বেড়েছে ১৩৮ শতাংশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে পা দিয়েছে আওয়ামী লীগ: শফিকুল আলম একটি চক্র আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : রিজভী দল হিসেবে আওয়ামী লীগের তদন্ত এগোচ্ছে : প্রসিকিউটর তামিম বাংলাদেশি রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দি‌তে থাইল্যান্ডকে অনু‌রোধ
  • প্রচ্ছদ
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্রে চার ঘণ্টা পর স্বাভাবিক হলো বিমান চলাচল
  • যুক্তরাষ্ট্রে চার ঘণ্টা পর স্বাভাবিক হলো বিমান চলাচল

    Icon
    আন্তর্জাতিক ডেস্ক
    প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

    রাডার ও যোগাযোগব্যবস্থায় প্রযুক্তিগত ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল বন্ধের নির্দেশ জারির চার ঘণ্টার বেশি সময় পর তা প্রত্যাহার করেছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। স্থানীয় সময় শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৮টা ১৫ মিনিটে আকাশসীমা আবার খুলে দেওয়া হয়। তবে এ ঘটনার প্রভাব আগামী কয়েক দিন বিমান চলাচলে থাকতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

    এর আগে বিকেল ৩টা ৩৬ মিনিটে দেশটির রাডার, যোগাযোগব্যবস্থা ও নিয়ন্ত্রণকেন্দ্রগুলোতে অস্থিতিশীলতা দেখা দিলে উড্ডয়ন বন্ধের নির্দেশ দেওয়া হয়। অতিরিক্ত তথ্যের চাপে রাউটারগুলো অকার্যকর হয়ে পড়া এবং সেখান থেকে অসংগতিপূর্ণ তথ্য আসার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানান পরিবহনমন্ত্রী শন ডাফি।

    তিনি বলেন, আকাশসীমা খুলে দেওয়ার পাশাপাশি এফএএর নিয়ন্ত্রণকেন্দ্র ও টার্মিনাল রাডার অ্যাপ্রোচ কন্ট্রোলের (ট্র্যাকন) কার্যক্রমও সচল হয়েছে। তবে বিকেলের বিভ্রাটের কারণে তৈরি হওয়া জটিলতা পুরোপুরি কাটতে সময় লাগবে। পরিস্থিতি স্বাভাবিক করতে সপ্তাহান্তের ফ্লাইটগুলোর সময়সূচিও পর্যালোচনা করা হচ্ছে।

    ডাফি যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থাকে পুরোনো ও আধুনিকায়নের প্রয়োজন রয়েছে বলে উল্লেখ করেন। তাঁর মতে, অতিরিক্ত তথ্যের চাপে রাউটারগুলো অস্থিতিশীল হয়ে পড়েছিল। এ ব্যবস্থা আধুনিক করতে কংগ্রেসের কাছে ৫০ বিলিয়ন ডলার বরাদ্দের দাবি জানান তিনি।

    এদিকে হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী মার্কওয়েন মুলিন জানিয়েছেন, দেশজুড়ে বিমান চলাচল বন্ধের পেছনে কোনো সাইবার হামলার ঘটনা ছিল না। সাম্প্রতিক সময়ে মাইক্রোসফটের বিভিন্ন সেবায় দেখা দেওয়া প্রযুক্তিগত বিভ্রাটের সঙ্গেও এর সম্পর্ক নেই।

    এর আগে কয়েকটি সূত্র জানিয়েছিল, প্রতিরক্ষা ও প্রযুক্তি প্রতিষ্ঠান এলথ্রিহ্যারিস পরিচালিত এফএএর গুরুত্বপূর্ণ যোগাযোগ নেটওয়ার্কের সমস্যার সঙ্গে এই বিভ্রাটের যোগসূত্র থাকতে পারে। তবে ডাফি বলেছেন, এ ঘটনায় যোগাযোগব্যবস্থা বা রাডার সক্ষমতা পুরোপুরি অচল হয়ে পড়েনি।

    বিমান চলাচল বন্ধ থাকায় হাজার হাজার ফ্লাইটের সময়সূচি ব্যাহত হয় এবং ভোগান্তিতে পড়েন বিপুলসংখ্যক যাত্রী। নিউ জার্সির নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরেও অনেক যাত্রী আটকে পড়েন। তাঁদের একজন অবসরপ্রাপ্ত শিক্ষক ক্যাথি আইজারম্যান-বোরাম জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে আগের দিন তাঁর ফ্লাইট বাতিল হয়েছিল। পরদিন দেশজুড়ে উড্ডয়ন বন্ধের নির্দেশের কারণে আবারও ফ্লাইট বাতিল হওয়ায় তাঁকে ভোগান্তিতে পড়তে হয়।

    আরও পড়ুন