বাংলাদেশে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের নিজ দেশে নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও বেশি কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পে ঝুঁকির মুখে থাকা নারী ও শিশুদের সুরক্ষায় বৈশ্বিক অংশীদারত্বের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
বুধবার (১১ নভেম্বর) বঙ্গভবনে বাংলাদেশ সফররত ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফি হেলেন জোনস রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেন, যুক্তরাজ্যের এডিনবার্গের ডাচেস বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি এই তাগিদ দেন। সাক্ষাতকালে রাষ্ট্রপতি ডাচেসের তিন দিনের বাংলাদেশ সফরে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পসহ বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান পরিদর্শনের অভিজ্ঞতাকে স্বাগত জানান।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ মানবিক কারণে লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে দীর্ঘ দিন ধরে বিশাল এক মানবিক দায়িত্ব পালন করে আসছে। তবে এই সংকটের স্থায়ী সমাধান কেবল তাদের নিজ দেশ মিয়ানমারে সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমেই সম্ভব। এ উদ্দেশ্যে রাখাইন রাজ্যে অনুকূল পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক মহলের সমন্বিত কূটনৈতিক উদ্যোগ ও চাপ অব্যাহত রাখা অত্যন্ত জরুরি।
রাষ্ট্রপতি বলেন, দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকট ঘনবসতিপূর্ণ বাংলাদেশের আর্থসামাজিক ও পরিবেশগত পরিস্থিতির ওপর ব্যাপক চাপ সৃষ্টি করছে এবং আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রেও উদ্বেগ তৈরি করছে।
তিনি রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ সৃষ্টির পাশাপাশি নারী ও শিশুদের সুরক্ষা এবং মানবিক সহায়তা অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রপতি ডাচেস অব এডিনবার্গকে বাংলাদেশে স্বাগত জানান এবং নারীর মর্যাদা ও ক্ষমতায়ন, চক্ষু স্বাস্থ্য এবং তরুণ প্রজন্মের উন্নয়নে তার দীর্ঘদিনের অবদানের প্রশংসা করেন।
রাষ্ট্রপতি এ সময় যুক্তরাজ্যের সাথে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উল্লেখ করে বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দু’দেশের মধ্যকার সম্পর্ককে আরো এগিয়ে নিয়ে যেতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।
সাক্ষাৎকালে তারা বাংলাদেশে যুক্তরাজ্যের বিনিয়োগ বৃদ্ধি, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও দেশের ক্রীড়াক্ষেত্রে নারীদের অংশগ্রহণ আরো বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
ডাচেস অব এডিনবার্গ সাক্ষাৎকালে রাষ্ট্রপতিকে তার তিন দিনের সফরে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প, বিকেএসপি, বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট)সহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনের অভিজ্ঞতা জানান।
তিনি বাংলাদেশের নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নে অর্জিত অগ্রগতি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে নারীদের অবদানের প্রশংসা করেন।
রাষ্ট্রপতি ডাচেস অব এডিনবার্গের বাংলাদেশ সফর দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, ব্রিটিশ হাইকমিশনার এবং ডাচেস অব এডিনবার্গের সফরসঙ্গীগণ উপস্থিত ছিলেন।
বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক জোরদার, বাংলাদেশের নারী উন্নয়ন ও ক্ষমতায়ন, চক্ষু স্বাস্থ্য সেবা এবং যুব সমাজের অগ্রগতির নানা দিক নিয়েও গঠনমূলক আলোচনা হয়। এডিনবার্গের ডাচেস বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে নারীদের অবদানের ভূয়সী প্রশংসা করেন।
এ সময় রাষ্ট্রপতির কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার উপস্থিত ছিলেন।




























