| |
  • প্রচ্ছদ
  • অর্থ ও বাণিজ্য
  • নিজস্ব প্রতিবেদক
  • নিজস্ব প্রতিবেদক

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
    CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v80), default quality?

    শ্রমিক অসন্তোষের কারণে দেশের অর্থনীতিতে সাময়িক নেতিবাচক প্রভাব পড়লেও তা কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, কয়েক দিনের অস্থিরতার কারণে বিনিয়োগে বড় ধরনের প্রভাব পড়বে, এমনটি মনে করার কারণ নেই। তবে অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে কোনো ধরনের অস্থিরতাই কাম্য নয়।

    শনিবার (৭ নভেম্বর) দুপুরে সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

    শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, শ্রমিকদের অসন্তোষের পেছনে যৌক্তিক কোনো কারণ ছিল না। স্বাভাবিক কারণের বাইরে অন্য কোনো কার্যকারণ রয়েছে কি না, তা সংশ্লিষ্টরা খতিয়ে দেখবেন। সরকার ঘটনার পরপরই মজুরি বোর্ড গঠন করেছে এবং ডিসেম্বর থেকে নতুন মজুরি বাস্তবায়নের ঘোষণা দিয়েছে।

    তিনি বলেন, বিনিয়োগ একটি দীর্ঘমেয়াদি বিষয়। কয়েক দিনের অস্থিরতায় বিনিয়োগ দুই পা পিছিয়ে যাবে কিংবা এগিয়ে যাবে, এমনটি ভাবার কারণ নেই। তবে একটি অস্থিরতা থেকে নতুন আরেকটি অস্থিরতার সৃষ্টি হতে পারে। তাই রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতার পাশাপাশি স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা জরুরি।

    স্থলবন্দরের বাণিজ্য সম্প্রসারণ প্রসঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ভারত-বাংলাদেশ স্থলবন্দরগুলোর মাধ্যমে বাণিজ্য বাড়াতে উভয় দেশকেই উদ্যোগী হতে হবে।

    অনুষ্ঠানে ৭ নভেম্বরকে বাংলাদেশের ইতিহাসে ভাগ্য পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে উল্লেখ করেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ১৯৭৫ সালের ৩ নভেম্বরের অভ্যুত্থানের পর দেশের মানুষ স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিল। সেই প্রেক্ষাপটে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব সংঘটিত হয়।

    তিনি আরও বলেন, ৭ নভেম্বরের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে দেশের মানুষের মধ্যে নতুন আত্মবিশ্বাস ও জাতীয়তাবোধ সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন। তার নেতৃত্বে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদাপূর্ণ অবস্থান তৈরি করে।

    আগামীর অর্থনৈতিক চ্যালেঞ্জ তুলে ধরে মন্ত্রী বলেন, বর্তমান সরকারকে দুর্বল অর্থনীতি পুনরুদ্ধারের পাশাপাশি ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি রাষ্ট্রের প্রতিটি পর্যায়ে জনসেবার মান বাড়াতে হবে। সরকারকে জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে হবে, যাতে মানুষ প্রকৃত সেবা পায়।

    সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সংসদ সদস্য এমএ মালিক, এমরান আহমদ চৌধুরী ও তাহসিনা রুশদীর লুনা, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, বিভাগীয় কমিশনার মশিউর রহমান, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনসহ জেলা ও মহানগর বিএনপির নেতারা।

    আরও পড়ুন