| |
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • যুক্তরাষ্ট্রের ভিসায় দূতাবাসের নতুন বার্তা
  • যুক্তরাষ্ট্রের ভিসায় দূতাবাসের নতুন বার্তা

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

    যুক্তরাষ্ট্র ভ্রমণ ও অবস্থানের ক্ষেত্রে ভিসার নির্দিষ্ট শর্তাবলী যথাযথভাবে মেনে চলার আহ্বান জানিয়ে পুনরায় কড়া সতর্কবার্তা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। দূতাবাস স্পষ্ট জানিয়েছে, ভিসার ধরনের ওপর ভিত্তি করে নির্ধারিত নিয়ম লঙ্ঘিত হলে সংশ্লিষ্ট বিদেশি নাগরিক ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে স্থায়ীভাবে অযোগ্য বা নিষিদ্ধ বিবেচিত হতে পারেন।

    এ জন্য ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ীভাবে অযোগ্য বা নিষিদ্ধ করা হতে পারে।

    শনিবার (৭ নভেম্বর) মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে এক বিশেষ সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়।

    এতে বলা হয়, ভিসার সঠিক ব্যবহার এবং এর প্রতিটি শর্ত মেনে চলার সম্পূর্ণ দায়িত্ব ভ্রমণকারীর নিজের। ভ্রমণের পরিকল্পনা করার আগে তাই নিয়মকানুনগুলো ভালোভাবে জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

    এর আগে গত ৩১ অক্টোবরের এক বিবৃতিতে মার্কিন দূতাবাস জানিয়েছিল, ভ্রমণকারীদের অবশ্যই তাদের পাসপোর্টের অনুমোদিত শেষ তারিখের মধ্যে যুক্তরাষ্ট্র ছেড়ে আসতে হবে। নিজের নির্দিষ্ট সময়সীমা যাচাই করতে i94.cbp.dhs.gov ওয়েবসাইট ব্যবহারেরও পরামর্শ দেওয়া হয়েছে।

    মার্কিন দূতাবাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশেষ করে বি১/বি২ (B1/B2) ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গমনকারী কোনো ব্যক্তি যদি অবস্থানকালে চিকিৎসা ব্যয়ের জন্য যুক্তরাষ্ট্রের সরকারি কোনো আর্থিক সহায়তা বা অনুদান নেন, তবে তা ভিসার শর্তের গুরুতর অপব্যবহার হিসেবে গণ্য হবে।

    এছাড়া, ভ্রমণ ভিসায় দেশটিতে গিয়ে যেকোনো ধরনের বেতনযুক্ত কাজ বা চাকরি করা এবং ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিট নেওয়ার উদ্দেশ্যে পড়াশোনায় এনরোল করা সম্পূর্ণ নিষিদ্ধ।

    দূতাবাস আরও স্মরণ করিয়ে দেয় যে, বি১/বি২ ভিসায় কেবল স্বল্পমেয়াদি ভ্রমণ, ব্যবসায়িক সভা বা চুক্তিসংক্রান্ত আলোচনা করা সম্ভব। যদি কেউ কর্মসংস্থান বা পড়াশোনার উদ্দেশ্যে অবস্থান করতে চান, তবে তাকে অবশ্যই আলাদা ক্যাটাগরির সঠিক ভিসা গ্রহণ করতে হবে।

    ভিসার নিয়মকানুন জানা এবং তা সঠিকভাবে মেনে চলার চূড়ান্ত দায়ভার ভ্রমণকারীর নিজের বলেও উল্লেখ করেছে মার্কিন প্রশাসন।

    আরও পড়ুন