| |
শিরোনাম
দীর্ঘ ২২ বছর পর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার না দিলে প্রতিবাদ করবো শুধু ‘ডিসেম্বরকেন্দ্রিক’ ঐক্যে যাবে না এনসিপি ১৮ দিনে ৩১৭ কারখানায় উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভুটানের সাবেক প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ  সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বেড়েছে ১৩৮ শতাংশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে পা দিয়েছে আওয়ামী লীগ: শফিকুল আলম একটি চক্র আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : রিজভী
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • বাংলাদেশে আরও বেশি চীনা বিনিয়োগ আহ্বান প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশে আরও বেশি চীনা বিনিয়োগ আহ্বান প্রধানমন্ত্রীর

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

    বাংলাদেশে আরও বেশি চীনা বিনিয়োগ আহ্বান করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ ও চীন একসঙ্গে কাজ করতে চায়। সরকার বাগেরহাটের মোংলায় আরও শিল্পকারখানা গড়ে তোলার উদ্যোগ নেবে বলেও জানান তিনি।

    বৃহস্পতিবার (৫ নভেম্বর) মোংলায় ইনভেস্ট বাংলাদেশ ও চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে এই গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারকটি স্বাক্ষর হয়।

    এ উপলক্ষে সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেনের নেতৃত্বে আসা উচ্চপর্যায়ের চীনা প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    মতবিনিময়কালে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি গড়ে তোলার প্রচেষ্টায় চীনা বিনিয়োগকারীরা যেভাবে পাশে আছেন, তা সত্যিই প্রশংসনীয়। এজন্য তিনি চীনা বিনিয়োগকারীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

    এ সময় মধ্যপ্রাচ্যে পরিচালিত বিভিন্ন চীনা প্রতিষ্ঠানে বাংলাদেশি জনবল নিয়োগ দেওয়ার জন্য চীনা প্রতিনিধিদলকে ধন্যবাদ দেন সরকারপ্রধান।

    প্রধানমন্ত্রী বলেন, মোংলা থেকে দেশের উত্তরাঞ্চল পর্যন্ত অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল করতে পর্যাপ্ত বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা হবে। এই লক্ষ্যে দ্রুত প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেবে সরকার।

    আরও পড়ুন