| |
শিরোনাম
১৮ দিনে ৩১৭ কারখানায় উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভুটানের সাবেক প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ  সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বেড়েছে ১৩৮ শতাংশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে পা দিয়েছে আওয়ামী লীগ: শফিকুল আলম একটি চক্র আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : রিজভী দল হিসেবে আওয়ামী লীগের তদন্ত এগোচ্ছে : প্রসিকিউটর তামিম বাংলাদেশি রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দি‌তে থাইল্যান্ডকে অনু‌রোধ ৩ দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান প্রাথমিক শিক্ষকরা
  • প্রচ্ছদ
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • সহশিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ‘দ্য ইংলিশ ক্লাব’
  • সহশিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ‘দ্য ইংলিশ ক্লাব’

    Icon
    ডিআইইউ  প্রতিনিধি
    প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

    ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহশিক্ষা কার্যক্রমকে আরও প্রাণবন্ত ও গতিশীল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ‘দ্য ইংলিশ ক্লাব’। ক্লাবটির আয়োজনে অনুষ্ঠিত ‘ইন্ট্রা-ডিপার্টমেন্টাল ক্রিকেট টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অভিনথির বক্তব্যে এমন মন্তব্য করেন বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন এবং সকল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন।

    তিনি তাঁর বক্তব্যে বলেন, “ইংরেজি বিভাগে দ্য ইংলিশ ক্লাব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ক্লাবটি প্রতিষ্ঠার আগে বিভাগে সহশিক্ষা কার্যক্রমের ক্ষেত্রে বেশ কিছুটা শূন্যতা ছিল। দ্য ইংলিশ ক্লাব সেই জায়গায় নতুন উদ্দীপনা ও কার্যক্রমের সূচনা করেছে। ভবিষ্যতেও ক্লাবটি এ ধরনের আরও সুন্দর ও গঠনমূলক আয়োজন করবে বলে আমি আশাবাদী।”

    তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, দ্য ইংলিশ ক্লাবের এমন উদ্যোগ শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ, নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে।

    উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শাহ আলম চৌধুরী, ইংরেজি বিভাগের চেয়ারম্যান আরিফ আহমেদ এবং দ্য ইংলিশ ক্লাবের চিফ অ্যাডভাইজার সহযোগী অধ্যাপক মো. আতিকুর রহমান মামুন। এ ছাড়া অনুষ্ঠানে বিভাগের অন্যান্য শিক্ষক, ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

    এ আয়োজনের মধ্য দিয়ে দ্য ইংলিশ ক্লাবের ইন্ট্রা-ডিপার্টমেন্টাল ক্রিকেট টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয়। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দলীয় ঐক্য, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বৃদ্ধির পাশাপাশি বিভাগীয় সহশিক্ষা কার্যক্রমকে আরও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করে ক্লাবটি।

     

    আরও পড়ুন