| |
শিরোনাম
অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর আলজেরিয়ার সঙ্গে সমঝোতা স্মারক জ্বালানি সহযোগিতার নতুন সুযোগ : হুমায়ুন কবির আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই : তথ্য ও সম্প্রচার মন্ত্রী তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প মোংলায় প্রধানমন্ত্রী, কর্মসংস্থানের স্বপ্ন দেখছে মানুষ আওয়ামী লীগ ১৭ বছর গণতন্ত্র ধ্বংস করেছে: তথ্যমন্ত্রী ঢাকা থেকে দাম্মাম-রিয়াদগামী ফ্লাইট আবার স্থগিত ঝুঁকি এড়াতে সাময়িকভাবে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ইতিহাসে এই প্রথম কোনো ঘটনা ছাড়াই দুর্গোৎসব হলো: মীর শাহে আলম
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • পূজামণ্ডপ পরিদর্শনে ভক্তদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রী
  • পূজামণ্ডপ পরিদর্শনে ভক্তদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রী

    Icon
    জেলা প্রতিবেদক
    প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

    শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে রংপুরে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসবের মণ্ডপগুলো পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে রংপুরের ঐতিহাসিক রাধাগোবিন্দ ধর্মসভা মন্দির পরিদর্শনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান।

    মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রী মণ্ডপে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান মন্দির ও পূজা উদযাপন কমিটির নেতারা।

    এ সময় মণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী ভক্ত, পূজারি ও সাধারণ দর্শনার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন তিনি। পরিদর্শনকালে এক আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভক্তদের আবদারে তাদের সঙ্গে সেলফি তোলেন প্রধানমন্ত্রী, যা উপস্থিত সাধারণ মানুষ ও নেতাকর্মীদের মাঝে বিশেষ উৎসাহের সৃষ্টি করে।

    সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মন্দির কমিটির সভাপতি ভবতোষ সরকার বাচ্চু, সাধারণ সম্পাদক খোকন সরকার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের রংপুর জেলা শাখার সভাপতি রামজীবন কুন্ডু, মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার রায় এবং মহানগর নাগরিক কমিটির সদস্যসচিব পলাশ কান্তি নাগ।

    মণ্ডপে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান হিন্দু সম্প্রদায়ের সদস্যদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় উপস্থিত দর্শনার্থী ও ভক্তদের অনুরোধে তিনি হাসিমুখে তাদের সঙ্গে সেলফিও তোলেন।

    রংপুরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী সৈয়দপুর বিমানবন্দরে ফিরে রাজশাহীর উদ্দেশে রওনা হবেন বলে জানা গেছে। সেখানে তিনি ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন।

    প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে পুরো রংপুর জুড়ে সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়। আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তার মধ্য দিয়ে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই পরিদর্শন সম্পন্ন হয়।

    এছাড়া রাতে ঢাকায় ফেরার আগে চট্টগ্রামের একটি পূজামণ্ডপও পরিদর্শনের কথা রয়েছে তার।

    উল্লেখ্য, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা বুধবার (বিজয়া দশমী) প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে।

    আরও পড়ুন