| |
শিরোনাম
অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর আলজেরিয়ার সঙ্গে সমঝোতা স্মারক জ্বালানি সহযোগিতার নতুন সুযোগ : হুমায়ুন কবির আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই : তথ্য ও সম্প্রচার মন্ত্রী তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প মোংলায় প্রধানমন্ত্রী, কর্মসংস্থানের স্বপ্ন দেখছে মানুষ আওয়ামী লীগ ১৭ বছর গণতন্ত্র ধ্বংস করেছে: তথ্যমন্ত্রী ঢাকা থেকে দাম্মাম-রিয়াদগামী ফ্লাইট আবার স্থগিত ঝুঁকি এড়াতে সাময়িকভাবে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ইতিহাসে এই প্রথম কোনো ঘটনা ছাড়াই দুর্গোৎসব হলো: মীর শাহে আলম
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি শুরু
  • দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি শুরু

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা পাঁচ দিনের সরকারি ছুটি শুরু হয়েছে। আগামী ২৪ অক্টোবর (শনিবার) পর্যন্ত এই ছুটি বলবৎ থাকবে।

    জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর (মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার) ছুটি নির্ধারিত ছিল। এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর (শুক্র ও শনিবার) দুদিনের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় মোট পাঁচ দিনের টানা অবকাশ উপভোগ করার সুযোগ তৈরি হয়েছে।

    এই দীর্ঘ ছুটির কারণে সরকারি অফিসের পাশাপাশি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, শেয়ারবাজার এবং আদালতের নিয়মিত কার্যক্রমও বন্ধ রয়েছে।

    এদিকে টানা ছুটির সুযোগ পেয়ে রাজধানী ঢাকাসহ বিভিন্ন বড় শহরের মানুষ নাড়ির টানে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে আগে থেকেই গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন।

    তবে সাধারণ ছুটির আওতার বাইরে থাকবে জরুরি সেবামূলক প্রতিষ্ঠানগুলো। প্রজ্ঞাপন অনুযায়ী—বিদ্যুৎ, গ্যাস, পানি ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা সেবা, টেলিফোন, ইন্টারনেট এবং ডাকসেবার সঙ্গে যুক্ত জরুরি যানবাহন ও কর্মীরা নিয়মিত দায়িত্ব পালন করবেন। এ ছাড়া হাসপাতাল ও জরুরি স্বাস্থ্যসেবা এবং ওষুধ পরিবহনে নিয়োজিত কর্মীরাও এই ছুটির বাইরে থাকবেন।

    আরও পড়ুন