আশ্বিন মাসের এই গ্রহ-নক্ষত্রের যোগ প্রকৃতিকে এক স্থির মাধুর্য দিয়েছে। শরতের প্রারম্ভে আশ্বিন মাসের প্রকৃতিতে নতুন শক্তির সঞ্চার হচ্ছে। এই সময় জীবনকে নতুন করে জাগিয়ে তুলছে। সময়কে বুঝে চললে, ধৈর্য ও সতর্কতার সঙ্গে এগোলে জীবন সহজ হতে পারে। প্রীতি যোগের প্রভাবে মনে শান্তি ও সম্পর্কে মধুরতা, আত্যবিশ্বাস বাড়তে পারে।
আমরা খুশির খবরে আনন্দিত হই। প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব।
ধর্মকর্ম ও ইতিবাচক চিন্তা আজকের দিনের মূল শক্তি। জীবনের কঠিন সময়ে স্থির থেকে এগোতে পারলে সাফল্য ও সম্মানের পথ খুলতে পারে। সময়কে বুঝে এগোনোর পরামর্শ দেওয়া হয়েছে।
দান, সুকর্ম, প্রকৃতিপ্রেম, দেশপ্রেম এবং আধ্যাত্মিক অনুশীলন আজ বিশেষ শুভ ফল দেবে। কালের এই সন্ধিক্ষণে শুক্লপক্ষের একাদশী তিথি ও শিবযোগে প্রকৃতির সাথে যুক্ত হয়ে গ্রহ-নক্ষত্রের প্রভাব, যোগ-ধ্যান ও মনের স্থিরতার মাধ্যমে আত্মোপলব্ধি লাভ করুন। সময়কে বুঝে চললে জীবন সহজ ও সুন্দর হবে।
জীবন নতুন করে জাগার পাশাপাশি আজকের যোগে মিত্রতা ও অধ্যবসায়ের শক্তি বৃদ্ধি পাবে এবং মনের গভীরতা বাড়াবে। যারা সময় বুঝে ধৈর্য, নীতি, জ্ঞান ও কর্মের সমন্বয়ে এগিয়ে চলতে পারবেন, তারা সাফল্যের পথে উপকৃত হবেন।
আজকের দিনে ধৈর্য, সতর্কতা ও আধ্যাত্মিক অনুশীলন যারা বজায় রাখবেন। সঠিক সিন্ধান্ত সুকর্ম ও প্রেমের মাধ্যমে মনের শান্তি ও ভাগ্যের উন্নতি ঘটবেই । আজ রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ইংরেজি, ২৬ আশ্বিন ১৪৩৩ বাংলা, ২৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি। জেনে নিন আপনার আজকের রাশিফল।
১২, রাশিফল
১/ মেষ: আজ সাহসই আপনার সবচেয়ে বড় সম্পদ। কর্মক্ষেত্রে নতুন উদ্যোগ শুরু করতে পারেন।যোগযোগপ সুযোগ আসতে পারে । ভাগ্যে মিশ্র প্রভাব থাকলেও ধৈর্য ধরলে পথ পরিষ্কার হবে। অর্থনৈতিক বিষয়ে সতর্ক থাকুন। শুভ সময়ে গুরুত্বপূর্ণ কাজ করলে দিনটি সফল হবে।
২/ বৃষ: অস্থিরতা ত্যাগ করুন, আপনার শক্তি স্থিরতায়, কর্মক্ষেত্রে ধীরে চলা কাজ নতুন গতি পেতে পারে। অর্থের ক্ষেত্রে সঞ্চয়ের দিকে নজর দিন। পরিবারে শান্ত উপস্থিতি পরিবেশ বদলে দিতে পারে। গুরুত্বপূর্ণ আলোচনার জন্য শুভ সময় কাজে লাগান।
৩/ মিথুন: যোগাযোগ ঠিক রাখুন । নতুন পরিচয় বা পুরোনো সম্পর্ক আরও গভীর হতে পারে। কাজের ক্ষেত্রে বুদ্ধি খাটিয়ে এগোলে সাফল্য কাছে আসবে। অর্থের ব্যাপারে যাচাই করে পা বাড়ান। মন হালকা রাখলে দিনটা ফলপ্রসূ হবে।
৪/ কর্কট: দায়িত্বশীলতা আজ সম্মান বাড়াবে। কর্মক্ষেত্রে আত্মবিশ্বাসের সঙ্গে এগোলে ফল ভালো মিলবে। অর্থনৈতিক পরিকল্পনায় দূরদৃষ্টি রাখুন। পরিবারে স্নেহপূর্ণ ব্যবহার মানসিক শান্তি দেবে। আচরণ শুদ্ধ রাখুন,আবেগ ও দাম্ভিকতা বুঝে চলুন।
৫/ সিংহ: নেতৃত্বের আলো আজ আপনার ভেতরে জ্বলছে। নিজের প্রতিভা প্রকাশের সুযোগ এলে সাহসের সঙ্গে কাজে লাগান। অর্থের ব্যাপারে হিসাবের লাগাম টেনে রাখুন। কথায় নম্রতা থাকলে মানুষ আরও কাছে আসবে। সময় ধরে এগোলে দিনটা উজ্জ্বল হবে।
৬/ কন্যা: পরিকল্পনার জাদু আজ ফল দেবে। ছোট কাজও বড় সুযোগের দরজা খুলে দিতে পারে। অর্থের ব্যাপারে আবেগ নয়, হিসাবকে প্রাধান্য দিন। কথা বলার আগে একটু ভেবে নিন। শুভ সময় মনোযোগ কাজে লাগালে সাফল্য পাবেন।
৭/ তুলা: আজ বাস্তবতায় সিদ্ধান্ত নিন।ভারসাম্যই আজকের মূল মন্ত্র। সম্পর্কের ক্ষেত্রে ন্যায্যতা দেখালে মন ভরে উঠবে। কাজের ক্ষেত্রে নতুন আলোচনা ফলদায়ক হতে পারে। অর্থনৈতিক প্রস্তাব এলে শর্ত ভালো করে বুঝে নিন।
৮/ বৃশ্চিক: সিদ্ধান্তের গভীরতার শক্তি আজ আপনার সঙ্গে। জটিল বিষয় সামলাতে সাহস জেগে উঠবে। কাজের ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখুন। অর্থের হিসাব নতুন করে দেখার প্রয়োজন হতে পারে। পরিকল্পনা গোছানোর জন্য শুভ সময় কাজে লাগান।
৯/ ধনু: যোগাযেগে সুযেগ পাবপন। জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন পথ খুঁজে নিন। কাজের ক্ষেত্রে নিজের পরিকল্পনা সাহসের সঙ্গে তুলে ধরুন। অর্থের ব্যাপারে ভবিষ্যৎ লক্ষ্য স্থির করুন। গুরুত্বপূর্ণ কাজ শুরু করলে মনোযোগ ধরে থাকবে।
১০/ মকর: আত্মসংযম পথে হাটুন। ধৈর্য ও নিয়মই আপনার শক্তি। কাজের ক্ষেত্রে ধারাবাহিক পরিশ্রম ধীরে ধীরে ফল দেবে। বড় খরচের আগে দুবার ভাবুন। কথায় কঠোরতা এড়িয়ে চললে সম্পর্ক মিষ্টি থাকবে। অসমাপ্ত কাজ শেষ করার জন্য শুভ সময় কাজে লাগান।
১১/ কুম্ভ: আত্মনিয়ন্ত্রণ আজ আপনার সবচেয়ে বড় শক্তি। পুরোনো জটিলতা নতুন পরিকল্পনায় সমাধান হতে পারে। অর্থের ব্যাপারে সতর্ক থাকুন। সামাজিক বিষয়ে সিদ্ধান্তের আগে সবার কথা শুনুন। পরিকল্পনা ও দায়িত্ব ভাগ করে নেওয়ার জন্য শুভ সময় উপযোগী।
১২/ মীন: নমনীয়তা আজ আপনার পথ দেখাবে। সঞ্চয় ও ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবুন। হঠাৎ পরিবর্তন এলেও তথ্য যাচাই করে এগোলে নিরাপদ। দূরের যোগাযোগ থেকে সুখবর আসতে পারে। হিসাব-নিকাশের মনোযোগ দিন।
























