| |
শিরোনাম
অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর আলজেরিয়ার সঙ্গে সমঝোতা স্মারক জ্বালানি সহযোগিতার নতুন সুযোগ : হুমায়ুন কবির আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই : তথ্য ও সম্প্রচার মন্ত্রী তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প মোংলায় প্রধানমন্ত্রী, কর্মসংস্থানের স্বপ্ন দেখছে মানুষ আওয়ামী লীগ ১৭ বছর গণতন্ত্র ধ্বংস করেছে: তথ্যমন্ত্রী ঢাকা থেকে দাম্মাম-রিয়াদগামী ফ্লাইট আবার স্থগিত ঝুঁকি এড়াতে সাময়িকভাবে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ইতিহাসে এই প্রথম কোনো ঘটনা ছাড়াই দুর্গোৎসব হলো: মীর শাহে আলম
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • বিশ্ববিদ্যালয়গুলোকে কর্মমুখী শিক্ষায় জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির
  • বিশ্ববিদ্যালয়গুলোকে কর্মমুখী শিক্ষায় জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

    দেশের প্রয়োজন অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তুলতে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বঙ্গভবনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

    রাষ্ট্রপতি বলেন, দেশের বিভিন্ন ক্ষেত্রে কাজ করার মতো দক্ষ কর্মী তৈরি করা বিশ্ববিদ্যালয়গুলোর অন্যতম প্রধান দায়িত্ব। উচ্চশিক্ষার পাশাপাশি কর্মমুখী শিক্ষা ও গবেষণার মাধ্যমে দেশের প্রয়োজন অনুযায়ী জনশক্তি গড়ে তুলতে হবে। স্বাধীনতার এত বছর পরও দেশে অসংখ্য গ্র্যাজুয়েট তৈরি হওয়ার পর কেন কৌশলগত স্থাপনা, বন্দর, বিশেষায়িত প্রতিষ্ঠান ও বেসরকারি কোম্পানি পরিচালনায় বিদেশি কর্মী আনতে হবে—সাক্ষাৎকালে সেই প্রশ্ন তোলেন রাষ্ট্রপতি।

    সাক্ষাৎকালে ড. মো. সবুর খান বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, গবেষণা ও কর্মমুখী শিক্ষার বিভিন্ন দিক রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের গবেষণা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, খাদ্য ও পুষ্টি, মৎস্য, মাল্টিমিডিয়াসহ বিভিন্ন বিষয়ে শিক্ষা দেওয়া হচ্ছে। পাশাপাশি উদ্ভাবনের পেটেন্ট অধিকার ও বাণিজ্যিকীকরণে সহায়তার জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পেটেন্ট উন্নয়ন বিভাগ রয়েছে।

    বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুনে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপতি শিক্ষার মান সমুন্নত রাখার আহ্বান জানান। এ সময় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তনে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হলে তিনি তা গ্রহণ করেন। সাক্ষাতকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, ট্রাস্টি বোর্ডের সদস্য, ডিন ও রেজিস্ট্রার উপস্থিত ছিলেন।

    আরও পড়ুন