| |
  • প্রচ্ছদ
  • লীড-২
  • প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন চবির ২৫ কৃতী শিক্ষার্থী
  • প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন চবির ২৫ কৃতী শিক্ষার্থী

    Icon
    চবি প্রতিবেদক
    প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

    শিক্ষায় অসামান্য সাফল্য ও সর্বোচ্চ ফলাফলের স্বীকৃতিস্বরূপ ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’-এর জন্য মনোনীত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২৫ জন কৃতী শিক্ষার্থী। বিশ্ব‌বিদ্যালয় মঞ্জু‌রি ক‌মিশ‌নের (ইউজিসি) প্রকাশিত ২০১৯, ২০২০ এবং ২০২১ সালের পদকপ্রাপ্তদের চূড়ান্ত তালিকায় তাদের মনোনীত করা হয়েছে।

    আজ বুধবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) রিসার্চ গ্রান্টস এন্ড এওয়ার্ড বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. ওমর ফারুখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

    এরমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯ এর জন্য মনোনীত হয়েছেন ৯জন এবং ২০২০ ও ২০২২ এর জন্য মনোনীত হয়েছেন ৮জন করে।

    চবির শিক্ষক-শিক্ষার্থীরাও এ অর্জনে চরম উচ্ছাাস প্রকাশ করেছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ও প্রশাসনের প্রতিনিধিরা জানান, শিক্ষার্থীদের এ জাতীয় অর্জন পুরো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য এক অনন্য গৌরব ও আনন্দের বিষয়। এ স্বীকৃতি অন্য শিক্ষার্থীদেরও পড়াশোনায় আরও মনোযোগী ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে উৎসাহিত করবে।

    উল্লেখ্য, ২০০৫ সাল থেকে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর কৃতী ও মেধাবী শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি দিতে এবং উচ্চশিক্ষায় অনুপ্রেরণা জোগাতে ইউজিসির উদ্যোগে এ ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ দেওয়া হয়ে আসছে। এবার তিনটি শিক্ষাবর্ষ মিলিয়ে সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৪৬৯ জন শিক্ষার্থী এই পদকের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন।

    আরও পড়ুন