| |
শিরোনাম
জনমনে আতঙ্ক তৈরি করতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ : ডিএমপি সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ব্রাহ্মণবাড়িয়ায় অবরোধ, ঢাকা-চট্টগ্রাম-সিলেট ট্রেন চলাচল বন্ধ কর্মে অগ্রগতি, স্বাস্থ্যে ক্লান্তির শঙ্কা মেষের জেনে নিন রবিবারের নামাজের সময়সূচি ৩৬ দিনের গণঅভ্যুত্থান ১৫ বছরের সংগ্রামের ফসল, জুলাই সবার শহীদ জিয়ার নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী ৭ নভেম্বরের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে ধর্মমন্ত্রীর আহ্বান   শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে তথ্যপ্রতিমন্ত্রীর আহ্বান  খুলনায় ডায়াগনস্টিক সেন্টারে চাইনিজ কুড়াল নিয়ে হামলা-ভাঙচুর
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম
  • নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, জাতীয় গ্রিডে মিলবে সুফল
  • নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, জাতীয় গ্রিডে মিলবে সুফল

    Icon
    জেলা প্রতিবেদক, নোয়াখালী
    প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

    দেশের জ্বালানি খাতে সুখবর নিয়ে এসেছে নোয়াখালী। জেলার অনুসন্ধান কূপে নতুন করে প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় কূপে গ্যাসের চাপের ভালো উপস্থিতি দেখা গেছে, যা দেশের বিদ্যমান গ্যাস সংকট হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

    পরীক্ষা শেষ হলে গ্যাসের মজুত ও উত্তোলনযোগ্য পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কূপটি থেকে প্রতিদিন প্রায় ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হতে পারে।

    মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে কূপটিতে গ্যাসের উপস্থিতি নিশ্চিত হওয়ার কথা জানায় বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। এর আগে গত ২৮ জুলাই কূপটির খনন কাজ শুরু হয়।

    বাপেক্স সূত্রে জানা যায়, ডিরেকশনাল ওয়েল পদ্ধতিতে এমডব্লিউডি প্রযুক্তি ব্যবহার করে কূপটি ১ হাজার ৫৭৮ মিটার গভীর পর্যন্ত খনন করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৪২০ থেকে ১ হাজার ৪৬০ মিটার গভীরতার স্তরে গ্যাসের উপস্থিতি পাওয়া গেছে।

    সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মোজাম্মেল হক গ্যাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী দুই থেকে তিন দিন ডিএসটি পরীক্ষা চলবে। এরপর কূপটিতে মোট কী পরিমাণ গ্যাস মজুত রয়েছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

    সাম্প্রতিক সময়ে দেশজুড়ে জ্বালানি চাহিদা বৃদ্ধি ও সরবরাহে ঘাটতির মুখে নোয়াখালীর এই নতুন আবিষ্কারকে জাতীয় অর্থনীতির জন্য এক বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে।

    আরও পড়ুন