আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। দুর্গাপূজার ছুটি সমন্বয় করতে আগামী ১৭ অক্টোবর (শনিবার) সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও সরকারি অফিস খোলা রাখা হবে।
৫ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদিত হয়। ঘোষণা অনুযায়ী, আগামী ২০ অক্টোবর (মঙ্গলবার) মহানবমী, ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী এবং ২২ অক্টোবর (বৃহস্পতিবার) দুর্গাপূজা উপলক্ষে অতিরিক্ত সরকারি ছুটি থাকবে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) অতিরিক্ত ছুটি থাকায় এর পরদিন ২৩ ও ২৪ অক্টোবর (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে সরকারি চাকুরিজীবীরা টানা ৫ দিন ছুটি উপভোগের সুযোগ পাবেন।

























