| |
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • অক্টোবরের প্রথম ৪ দিনেই রেমিট্যান্স ৪৭৬২ কোটি টাকা
  • প্রবৃদ্ধি ১৭৫%

    অক্টোবরের প্রথম ৪ দিনেই রেমিট্যান্স ৪৭৬২ কোটি টাকা

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

    দেশের প্রবাসী আয়ে (রেমিট্যান্স) চাঙ্গা ভাব অব্যাহত রয়েছে। চলতি অক্টোবর মাসের প্রথম চার দিনেই দেশে রেমিট্যান্স এসেছে প্রায় ৩৮ কোটি মার্কিন ডলার। স্থানীয় মুদ্রায় (প্রতি ডলার ১২৫ টাকা হিসাবে) যার পরিমাণ প্রায় ৪ হাজার ৭৬২ কোটি টাকা।

    বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪ হাজার ৭৬২ কোটি টাকা। আগের বছরের একই সময়ের তুলনায় এ প্রবৃদ্ধি ১৭৫ শতাংশ। সোমবার (৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর থেকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন সূত্রে জানা গেছে, প্রবাসীদের পাঠানো এই আয় আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৭৫ শতাংশ বা পৌনে তিন গুণ বেশি। গত ২০২৫ সালের অক্টোবরের প্রথম চার দিনে দেশে রেমিট্যান্স এসেছিল মাত্র ১৩ কোটি ৮০ লাখ ডলার।

    কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকেই প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর প্রবণতা বাড়ছে। চলতি অর্থবছরের ১ম চার মাসে (১ জুলাই থেকে ৪ অক্টোবর পর্যন্ত) দেশে মোট ৮৯৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৭৬৪ কোটি ৩০ লাখ ডলার। অর্থাৎ বছরের ব্যবধানে প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয়েছে ১৫ দশমিক ১০ শতাংশ।

    ১ জুলাই থেকে ৪ অক্টোবর পর্যন্ত দেশে মোট ৮৯৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৭৬৪ কোটি ৩০ লাখ ডলার। অর্থাৎ, এক বছরের ব্যবধানে চলতি অর্থবছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৫ দশমিক ১০ শতাংশ।

    সংশ্লিষ্টরা মনে করছেন, ব্যাংকিং চ্যানেলে ডলারের আকর্ষণীয় দাম পাওয়া এবং হুন্ডি বিরোধী তৎপরতা জোরদার হওয়ায় প্রবাসীরা বৈধ পথে অর্থ পাঠাতে উৎসাহিত হচ্ছেন, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে।

    আরও পড়ুন