জাতীয় দলের জার্সিতে লিওনেল মেসির বিদায়ী ম্যাচকে ঘিরে সাজ সাজ রব পড়ে গেছে। বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে যাচ্ছেন আলবিসেলেস্তে অধিনায়ক।
ফিফা আন্তর্জাতিক বিরতির শেষ প্রীতি ম্যাচে বেনিনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে বুধবার ভোর ৫টায়। আলবিসেলেস্তেদের জার্সিতে এটাই হতে যাচ্ছে লিওনেল মেসির শেষ ম্যাচ। তাই তাকে ঘিরে বিশেষ এই ম্যাচে ২০১৮ সাল থেকে মেসির সঙ্গে খেলা দলের মূল খেলোয়াড়দের নিয়েই একাদশ সাজাতে পারেন কোচ লিওনেল স্কালোনি।
বিদায়ি ম্যাচটির আবহ স্মরণীয় করে রাখতে এবং প্রিয় সতীর্থকে সংবর্ধিত করতে কোচ লিওনেল স্কালোনি কাতার বিশ্বকাপজয়ী পরিচিত মুখদের নিয়েই প্রথম একাদশ সাজাতে যাচ্ছেন। এমনকি এই বিশেষ ম্যাচের জন্য দলে ফেরানো হয়েছে রদ্রিগো দে পল এবং বিশ্বকাপ শেষেই জাতীয় দল থেকে বিদায় নেওয়া অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দিকেও।
মেসির শেষ ম্যাচে ‘বিশ্বকাপজয়ী’দের নিয়েই একাদশ সাজাচ্ছেন স্কালোনি মেসির বিদায়ী মঞ্চে ওতামেন্দি-দে পলের বিশেষ প্রত্যাবর্তন: আর্জেন্টিনা একাদশে ফিরছেন যারামেসির বিদায়ে চেনা মুখদের রাজত্ব, কেমন হচ্ছে আর্জেন্টিনার শুরুর একাদশ? আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:
গোলরক্ষক: এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেস। রক্ষণভাগ: আগুস্তিন গিয়াই, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি এবং নিকোলাস তালিয়াফিকো। মধ্যমাঠ: রদ্রিগো দে পল, এনসো ফের্নান্দেস ও আলেক্সিস মাক আলিস্তার। আক্রমণভাগ: লিওনেল মেসি (অধিনায়ক), হুলিয়ান আলভারেস ও লাউতারো মার্তিনেস।
একাদশের মূল দিকসমূহ: ওতামেন্দি ও দে পলের প্রত্যাবর্তন: বিশেষ অনুরোধে দলে ফিরে ওতামেন্দি সেন্ট্রাল ডিফেন্সে লিসান্দ্রো মার্তিনেসের জায়গায় রোমেরোর সাথে জুটিতে নামবেন, আর মিডফিল্ড সামলাবেন দে পল, এনসো ও মাক আলিস্তারের ত্রয়ী।
ডানপাশে নতুন মুখ: নিষেধাজ্ঞার কারণে নাউয়েল মোলিনা অনুপস্থিত থাকায় ডানদিকের ফুলব্যাক পজিশনে সুযোগ পাচ্ছেন তরুণ আগুস্তিন গিয়াই। দ্বিমুখী ফরোয়ার্ড লাইন: আক্রমণে অধিনায়ক মেসির দুই পাশে থাকছেন দুর্দান্ত ফর্মে থাকা হুলিয়ান আলভারেস ও লাউতারো মার্তিনেস।


























