| |
  • প্রচ্ছদ
  • বিশ্ব
  • মার্কিন হামলার আশঙ্কায় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে কানাডা
  • মার্কিন হামলার আশঙ্কায় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে কানাডা

    Icon
    আন্তর্জাতিক ডেস্ক
    প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

    যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক আগ্রাসনের মতো একসময় অকল্পনীয় পরিস্থিতির জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে উত্তর আমেরিকার দেশ কানাডা। দুই মিত্র দেশের মধ্যে সামরিক যুদ্ধের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও ট্রাম্প প্রশাসনের নীতি ও বৈশ্বিক প্রেক্ষাপটের অনিশ্চয়তার কারণে এ সংক্রান্ত কৌশলগত ও সামরিক পরিকল্পনা নিয়ে ভাবছে অটোয়া।

    সম্প্রতি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক সাক্ষাৎকারে জানান, যুক্তরাষ্ট্রের দিক থেকে হামলা বা রাজনৈতিক চাপের বিষয়টি বর্তমানে তাদের প্রতিরক্ষা পর্যালোচনার একটি অংশ। কার্নির মতে, ট্রাম্পের নতুন শুল্ক নীতি এবং অতীতে কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার বিষয়ে বিভিন্ন মন্তব্যের পর ঝুঁকি ব্যবস্থাপনার অংশ হিসেবেই যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকা জরুরি হয়ে পড়েছে।

    সামরিক বিশেষজ্ঞদের একাংশের মতে, দীর্ঘদিনের ন্যাটো (NATO) মিত্র ও ঘনিষ্ঠ বাণিজ্যিক অংশীদার হওয়ার কারণে সরাসরি সশস্ত্র সংঘাত বা স্থল হামলার সম্ভাবনা প্রায় শূন্যের কোঠায়। তবে হামলা হলে তা সরাসরি সশস্ত্র রূপ না নিয়ে সাইবার হামলা বা অর্থনৈতিক ও পরোক্ষ চাপের মাধ্যমে শুরু হতে পারে।

    প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য আক্রমণ মোকাবিলায় কানাডা নিজেদের প্রতিরক্ষা কাঠামোর মডেল বিশ্লেষণ করছে। বড় কোনো সংঘাত তৈরি হলে মিত্রদেশ ফ্রান্স ও যুক্তরাজ্যের সহায়তা চাওয়া কিংবা গেরিলা কৌশলে প্রতিরক্ষার বিষয়টিও পরিকল্পনার মধ্যে রয়েছে বলে একাধিক সামরিক সূত্রে জানা গেছে।

    পাশাপাশি দেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্ত করতে সৈন্যসংখ্যা বাড়ানো ও বেসামরিক জনগণকে যুক্ত করার চিন্তাভাবনাও করছে দেশটি।

    সূত্র: বিবিসি

    আরও পড়ুন