| |
শিরোনাম
অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর আলজেরিয়ার সঙ্গে সমঝোতা স্মারক জ্বালানি সহযোগিতার নতুন সুযোগ : হুমায়ুন কবির আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই : তথ্য ও সম্প্রচার মন্ত্রী তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প মোংলায় প্রধানমন্ত্রী, কর্মসংস্থানের স্বপ্ন দেখছে মানুষ আওয়ামী লীগ ১৭ বছর গণতন্ত্র ধ্বংস করেছে: তথ্যমন্ত্রী ঢাকা থেকে দাম্মাম-রিয়াদগামী ফ্লাইট আবার স্থগিত ঝুঁকি এড়াতে সাময়িকভাবে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ইতিহাসে এই প্রথম কোনো ঘটনা ছাড়াই দুর্গোৎসব হলো: মীর শাহে আলম
  • প্রচ্ছদ
  • বিদ্যুৎ ও জ্বালানি
  • রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের নতুন চালান
  • রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের নতুন চালান

    Icon
    জেলা প্রতিবেদক, পাবনা
    প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

    পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়া থেকে আনা পারমাণবিক জ্বালানির (ইউরেনিয়াম) নতুন চালান কেন্দ্রটিতে পৌঁছেছে। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সড়কপথে বিশেষ গাড়িবহরে করে ইউরেনিয়ামের চালানটি বিদ্যুৎকেন্দ্র এলাকায় নিয়ে আসা হয়

    শনিবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা ২১ মিনিটে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর বিশেষ নিরাপত্তায় ইউরেনিয়াম বহনকারী তিনটি লরি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভেতরে প্রবেশ করে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিশেষ কার্গো বিমানে করে রাশিয়া থেকে ইউরেনিয়াম বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

    পরবর্তীতে সেখান থেকে সড়কপথে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে কড়া নিরাপত্তাবেষ্টনীর মাধ্যমে সফলভাবে ইউরেনিয়ামের চালানটি ঈশ্বরদীর রূপপুর প্রকল্পে পৌঁছায়। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিদ্যুৎকেন্দ্রটির বাণিজ্যিক উৎপাদনের প্রস্তুতি হিসেবে ও প্রথম ইউনিটের প্রয়োজনীয় ইউরেনিয়ামের আগাম মজুদ নিশ্চিত করতেই এই পারমাণবিক জ্বালানি দেশে আনা হয়েছে।

    আগামী নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে কয়েকটি ধাপে জ্বালানির বাকি চালানগুলো দেশে পৌঁছানোর কথা রয়েছে। উল্লেখ্য, রাশিয়ার কারিগরি ও অর্থনৈতিক সহায়তায় রূপপুরে নির্মাণাধীন দুই ইউনিটের এই বিদ্যুৎকেন্দ্র থেকে মোট ২,৪০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার লক্ষ্য রয়েছে।

    রূপপুরে পারমাণবিক জ্বালানি পৌঁছানোর মধ্য দিয়ে প্রকল্পটির বিদ্যুৎ উৎপাদনের দিকে আরও এক ধাপ অগ্রগতি সাধিত হলো।

    আরও পড়ুন