| |
  • প্রচ্ছদ
  • রাজনীতি
  • ফেরদৌসী আহমেদের পদত্যাগপত্র গৃহীত
  • মহিলা আসন-২৩ শূন্য ঘোষণা

    ফেরদৌসী আহমেদের পদত্যাগপত্র গৃহীত

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

    জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩-এর সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র গ্রহণ করেছেন স্পিকার। সংবিধানের বিধান অনুযায়ী তার পদত্যাগপত্র গ্রহণের পর আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে পদত্যাগপত্র হাতে জাতীয় সংসদে গিয়ে স্পিকারের কাছে এটি জমা দেন তিনি।

    পরবর্তীতে গণমাধ্যমকে স্পিকার জানান, সংবিধানের অনুচ্ছেদ অনুযায়ী লিখিত পদত্যাগপত্র জমা দেওয়ামাত্রই সংশ্লিষ্ট পদটি শূন্য বলে গণ্য হয়। এ বিষয়ে দ্রুতই গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশনকে জানানো হবে।

    সম্প্রতি রাজধানীর মিরপুরে একটি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও দখলের ঘটনায় পদত্যাগ করা এই সাবেক নারী সংসদ সদস্যের সম্পৃক্ততার অভিযোগ ওঠে।

    দলীয় সিদ্ধান্ত ও শীর্ষ পর্যায়ের নির্দেশনার পরই তিনি স্পিকারের কার্যালয়ে গিয়ে পদত্যাগপত্র জমা দেন।

    আরও পড়ুন