| |
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • অক্টোবরে বাড়ছে না জ্বালানি তেলের দাম
  • অক্টোবরে বাড়ছে না জ্বালানি তেলের দাম

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

    আসন্ন অক্টোবর মাসের জন্য ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপারেশন-১ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে, যা আগামীকাল ১ অক্টোবর থেকে কার্যকর হবে।

    মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, অক্টোবর মাসজুড়ে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকায় বিক্রি হবে। এর আগে গত ২০ সেপ্টেম্বর বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রক্ষা ও পাচার রোধের কথা জানিয়ে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করা হয়েছিল, যা ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়।

    ওই সময় প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা থেকে ১৬৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা থেকে ১৬০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা থেকে বাড়িয়ে ১৫৫ টাকা করা হয়েছিল।

    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, সেপ্টেম্বর মাসে নির্ধারিত ওই বর্ধিত মূল্যই অক্টোবর মাসে বহাল থাকবে।

    আরও পড়ুন