জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী উচ্চপর্যায়ের বিভিন্ন কর্মসূচির পাশাপাশি বিশ্বের একাধিক দেশের সরকার ও মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় ও সাইডলাইন বৈঠকে অংশ নিয়েছেন।
এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং অর্থনৈতিক সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সফরকালে প্রধানমন্ত্রী জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের পাশাপাশি ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচ, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল এবং সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।
এছাড়া বিভিন্ন আন্তঃরাষ্ট্রীয় সংস্থা ও উচ্চপর্যায়ের কর্মসূচিতে অংশ নিয়ে তিনি মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা, দক্ষতা উন্নয়ন ও টেকসই অগ্রাধিকার বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন।
এসব বৈঠকে বহুপাক্ষিক ফোরামে পারস্পরিক সমন্বয় বাড়ানো ও অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর এই বৈশ্বিক সংলাপে অংশগ্রহণ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান ও কূটনৈতিক যোগাযোগকে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে
























