| |
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • যুক্তরাষ্ট্রে ডিজেলের সর্বকালের সর্বোচ্চ দাম
  • যুক্তরাষ্ট্রে ডিজেলের সর্বকালের সর্বোচ্চ দাম

    Icon
    আন্তর্জাতিক ডেস্ক
    প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

    মার্কিন যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম নতুন রেকর্ড গড়েছে। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের প্রতিবেদন অনুযায়ী, দেশটিতে ডিজেলের দাম প্রতি গ্যালন (৩.৮ লিটার) ৬.৪৪ ডলারে পৌঁছেছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ এবং রুশ তেল শোধনাগারগুলোতে ইউক্রেনের হামলার কারণে বিশ্বজুড়ে জ্বালানির সরবরাহ ব্যাপকভাবে সীমিত হয়ে পড়েছে।

    এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, বর্তমানে মার্কিন ডিজেলের দাম এক বছর আগের তুলনায় প্রায় ৭০ শতাংশ বেশি। জ্বালানিটির এ আকাশচুম্বী দাম বিশ্বজুড়ে নতুন করে মূল্যস্ফীতির শঙ্কা বাড়াচ্ছে। ফলে সাধারণ ভোক্তা ও ব্যবসায়ীদের দৈনন্দিন জীবনযাত্রার ব্যয়ও বাড়ছে।

    যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও এর বড় প্রভাব পড়ছে। আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার লড়াইয়ে থাকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকান আইনপ্রণেতাদের জন্য এ পরিস্থিতি বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

    জ্বালানির আকাশছোঁয়া দাম সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানোর বিষয়ে সরকারের প্রতিশ্রুতি নিয়েও প্রশ্ন তুলছে। সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে, জীবনযাত্রার ব্যয় সামলানোর বিষয়ে রিপাবলিকানদের তুলনায় ডেমোক্র্যাটরা এগিয়ে রয়েছে।

    ট্রাম্প নিজেও ইঙ্গিত দিয়েছেন, নির্বাচনের আগে জ্বালানি তেলের দাম কমার খুব একটা সম্ভাবনা নেই।

    সূত্র: আল জাজিরা

    আরও পড়ুন