২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক/সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ও মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ভর্তি পরীক্ষা হবে চলতি বছরের ডিসেম্বর মাসে।
অপরদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৭ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে।
পরীক্ষার্থীদের সুবিধার জন্য বিশ্ববিদ্যালয়গুলোর সময়সূচি ও কেন্দ্র সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচে তুলে ধরা হলো:
বিশ্ববিদ্যালয়ভিত্তিক ভর্তি পরীক্ষার সূচি ও আবেদনের তথ্য
বিশ্ববিদ্যালয় আবেদনের সময়সীমা পরীক্ষার তারিখ ও বিস্তারিত
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)
১১ নভেম্বর – ২৫ নভেম্বর ২০২৬
৫ ডিসেম্বর: আইবিএ
১২ ডিসেম্বর: ‘এ’ (বিজ্ঞান)
১৯ ডিসেম্বর: ‘বি’ (কলা, আইন ও সামাজিক বিজ্ঞান)
২২ ডিসেম্বর: চারুকলা
২৬ ডিসেম্বর: ‘সি’ (ব্যবসায় শিক্ষা)

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)
১২ নভেম্বর – ২৭ নভেম্বর ২০২৬ (প্রাথমিক)
৮ জানুয়ারি ২০২৭: ‘বি’ unit (ব্যবসায় শিক্ষা)
৯ জানুয়ারি: ‘সি’ unit (বিজ্ঞান)
১৬ জানুয়ারি: ‘এ’ unit (মানবিক)
(পরীক্ষা ৭টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে)
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)
১৫ নভেম্বর – ১০ ডিসেম্বর ২০২৬
১ জানুয়ারি ২০২৭: ‘এ’ unit
৮ জানুয়ারি: ‘ই’ unit
১৫ জানুয়ারি: ‘বি’ unit
২২ জানুয়ারি: ‘সি’ unit
২৩ জানুয়ারি: ‘ডি’ unit
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)
১৫ নভেম্বর – ১০ ডিসেম্বর ২০২৬
২৯ জানুয়ারি ২০২৭: ‘সি’ unit
৩০ জানুয়ারি: ‘এ’ unit
৩ ফেব্রুয়ারি: ‘বি১’ unit
৪ ফেব্রুয়ারি: ‘বি২’ unit
৫ ফেব্রুয়ারি: ‘বি’ unit
৬ ফেব্রুয়ারি: ‘ডি’ unit
৮ ফেব্রুয়ারি: ‘ডি১’ unit
খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) চূড়ান্ত বিজ্ঞপ্তি অনুযায়ী নির্ধারণযোগ্য
১৭ ডিসেম্বর: ‘সি’ ও ‘ডি’ unit
১৮ ডিসেম্বর: ‘এ’ ও ‘বি’ unit
কুয়েট (KUET)সার্কুলার অনুযায়ী নির্ধারণযোগ্য
৮ জানুয়ারি ২০২৭
(খুলনা, ঢাকা ও রাজশাহী কেন্দ্রে পরীক্ষা হবে)
এমআইএসটি (MIST)সার্কুলার অনুযায়ী নির্ধারণযোগ্য
১৮ ডিসেম্বর: ‘সি’ unit
১৯ ডিসেম্বর: ‘এ’ ও ‘বি’ unit
পরীক্ষা কেন্দ্রের বিবরণ
রাজশাহী বিশ্ববিদ্যালয়: এবার শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ—এই সাতটি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: মূল ইউনিটগুলোর (এ, বি, সি, ডি) পরীক্ষা চট্টগ্রাম ক্যাম্পাসের পাশাপাশি ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও নেওয়া হবে। তবে ‘বি১’, ‘বি২’ ও ‘ডি১’ উপ-ইউনিটের পরীক্ষা শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
কুয়েট: খুলনা, ঢাকা ও রাজশাহী—এই তিন বিভাগীয় শহরে একযোগে পরীক্ষা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এসব সূচির মধ্যে যেসব পরীক্ষা চূড়ান্ত বিজ্ঞপ্তির মাধ্যমে এখনও অপরিবর্তনীয় হিসেবে ঘোষণা করা হয়নি, তা পরিস্থিতি সাপেক্ষে পরিবর্তন হতে পারে।
ভর্তিচ্ছুদের সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট অনুসরণ করতে পরামর্শ দেওয়া হয়েছে।























