| |
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • শিল্পকলায় শুরু হচ্ছে তিন দিনের চলচ্চিত্র উৎসব
  • শিল্পকলায় শুরু হচ্ছে তিন দিনের চলচ্চিত্র উৎসব

    Icon
    বিনোদন ডেস্ক
    প্রকাশ: ৭ আগস্ট ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

    চলচ্চিত্রপ্রেমীদের জন্য তিন দিনের বিশেষ আয়োজন নিয়ে আসছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ‘চলচ্চিত্র উৎসব: একাল-সেকাল’ শিরোনামের এই উৎসবে পুরোনো ও নতুন সময়ের মোট ছয়টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

    ৯ থেকে ১১ আগস্ট পর্যন্ত শিল্পকলা একাডেমির জাতীয় চলচ্চিত্র মিলনায়তনে অনুষ্ঠিত হবে উৎসবের সব প্রদর্শনী। দর্শকরা বিনামূল্যে উৎসবের সব চলচ্চিত্র উপভোগ করতে পারবেন।

    মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’ চলচ্চিত্রের প্রদর্শনীর মাধ্যমে উৎসবের উদ্বোধন হবে ৯ আগস্ট সন্ধ্যা ৬টায়। কোরবানির ঈদে মুক্তির পর দেশ-বিদেশে প্রশংসিত এই সিনেমার কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি।

    একই দিন রাত ৮টায় প্রদর্শিত হবে জহির রায়হানের কালজয়ী চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’। এতে অভিনয় করেছেন রাজ্জাক, সুচন্দা, রোজী সামাদ, খান আতাউর রহমান, রওশন জামিল, আনোয়ার হোসেনসহ আরও অনেকে।

    উৎসবের দ্বিতীয় দিন ১০ আগস্ট বিকেল সাড়ে ৫টায় প্রদর্শিত হবে খান আতাউর রহমান পরিচালিত ‘আবার তোরা মানুষ হ’। এরপর রাত ৮টায় দেখানো হবে মোহাম্মদ নূরুজ্জামান নির্মিত ‘মাস্তুল’।

    উৎসবের শেষ দিন ১১ আগস্ট বিকেল সাড়ে ৫টায় প্রদর্শিত হবে আমজাদ হোসেন পরিচালিত ‘দুই পয়সার আলতা’। সমাপনী প্রদর্শনী হিসেবে রাত ৮টায় দেখানো হবে আকাশ হক পরিচালিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’।

    সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় আয়োজিত এ উৎসবের প্রতিপাদ্য ‘সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্প-সংস্কৃতি’।

    আরও পড়ুন