| |
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম
  • ছুটির দিনেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট
  • ছুটির দিনেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট

    Icon
    জেলা প্রতিবেদক
    প্রকাশ: ৭ আগস্ট ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে প্রায় ১৫ কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকালে আমতলী এলাকাকে কেন্দ্র করে প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

    জানা যায়, কুমিল্লা সদর উপজেলার আলেখারচর এলাকা থেকে সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী পর্যন্ত ঢাকামুখী লেনে যানবাহনের দীর্ঘ লাইট রয়েছে। বেলা সাড়ে ১২টা পর্যন্তও যানজট পুরোপুরি নিরসন হয়নি; বরং ধীরগতিতে চলাচল করা যানবাহনের সারি দীর্ঘ হয়।

    ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) অতিরিক্ত দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান বলেন, গত তিন মাস ধরে এ অংশে সংস্কার কাজ চলছে। এরই মধ্যে আশপাশের অংশও ভেঙে যাচ্ছে।

    যানবাহনের তীব্র চাপ ও দীর্ঘ যানজট নিয়ন্ত্রণে গত তিনদিন ধরে দিন-রাত দায়িত্ব পালন করছে হাইওয়ে পুলিশ।

    আরও পড়ুন