| |
  • প্রচ্ছদ
  • জলবায়ু ও পরিবেশ
  • ৬ ঘণ্টার পূর্বাভাস জারি করেছে আবহাওয়া অধিদপ্তর
  • ৬ ঘণ্টার পূর্বাভাস জারি করেছে আবহাওয়া অধিদপ্তর

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১ আগস্ট ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

    ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য ৬ ঘণ্টার পূর্বাভাস জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়েছে, আজ এসব এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। শনিবার (১ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে।

    আজ দুপুরে ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকবে। সেই সঙ্গে দক্ষিণ বা দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

    পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ৮৭ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত হয়নি।

    আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪২ মিনিট। আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ২৮ মিনিটে।

    আরও পড়ুন