যারা সময় বুঝে ধৈর্য, নীতি, জ্ঞান ও কর্মের সমন্বয়ে এগিয়ে চলতে পারবেন, তারা সাফল্যের পথে উপকৃত হবেন। সূর্য ও বৃহস্পতির করুণায় জীবন নতুন করে জাগার পাশাপাশি আজকের যোগে মিত্রতা ও অধ্যবসায়ের শক্তি বৃদ্ধি পাবে এবং মনের গভীরতা বাড়াবে।
আমরা খুশির খবরে আনন্দিত হই। প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব।
শ্রাবণের স্পর্শে গ্রহ-নক্ষত্রের সঞ্চারে অনন্য ছন্দ তুলেছে। শ্রাবণের মধ্য ভাগে রবির প্রভাব প্রকৃতি ও জীবনকে নতুন করে জাগিয়ে তুলছে। শ্রাবণের এই বর্ষা-সিক্ত দিনে গ্রহ-নক্ষত্রের যোগ প্রকৃতির পরিবর্তনের বার্তা দিচ্ছে। সূর্যের তেজ যেন জীবনের অন্ধকারকে নতুন করে আলোকিত করছে।
দান, সুকর্ম, প্রকৃতিপ্রেম, দেশপ্রেম এবং আধ্যাত্মিক অনুশীলন আজ বিশেষ শুভ ফল দেবে। বর্ষায় প্রকৃতি নতুন সাজে সেজেছে। কালের এই সন্ধিক্ষণে শুক্লপক্ষের একাদশী তিথি ও শিবযোগে প্রকৃতির সাথে যুক্ত হয়ে গ্রহ-নক্ষত্রের প্রভাব, যোগ-ধ্যান ও মনের স্থিরতার মাধ্যমে আত্মোপলব্ধি লাভ করুন। সময়কে বুঝে চললে জীবন সহজ ও সুন্দর হবে।
আজকের দিনে ধৈর্য, সতর্কতা ও আধ্যাত্মিক অনুশীলন যারা বজায় রাখবেন, সঠিক সিন্ধান্ত সুকর্ম ও প্রেমের মাধ্যমে মনের শান্তি ও ভাগ্যের উন্নতি ঘটবেই । আজ শনিবার, ১ আগস্ট ২০২৬ ইংরেজি, ১৭ শ্রাবণ ১৪৩৩ বাংলা, ১৭ সফর ১৪৪৮ হিজরি। জেনে নিন আপনার আজকের রাশিফল।
১২, রাশিফল
১, মেষ:
আজ বৃহস্পতির শুভ দৃষ্টি ও চন্দ্রশুদ্ধির প্রভাবে ভাগ্যে নতুন সম্ভাবনা জাগবে। কর্মক্ষেত্রে ধৈর্য ধরলে সাফল্য আসবে, মানসিক চাপ থাকতে পারে। স্বাস্থ্যে সতর্ক থাকুন, তাড়াহুড়ো এড়িয়ে চলুন। পারিবারিক বিষয়ে স্থিরতা রাখলে দিন ভালো হবে।
২, বৃষ:
আজ শক্তি ও সাহস বাড়বে, তবে উত্তেজনা নিয়ন্ত্রণে রাখতে হবে। মানসিক অস্থিরতা লাগতে পারে। অর্থনৈতিক সিদ্ধান্তে সতর্ক থাকুন। স্বাস্থ্যে বিশ্রাম জরুরি।
৩, মিথুন:
আপনি অর্ধ কঠিন সময় পার করেছেন।বুধের অবস্থানে বুদ্ধি ও যোগাযোগ শক্তিশালী থাকবে তবে নতুন পরিকল্পনায় সফলতা মিলতে পারে। ধৈর্য রাখুন।
৪, কর্কট:
রবি ও বৃহস্পতির যুগল অবস্থানে আজ শক্তিশালী শুভ প্রভাব। ভাগ্য ও কর্ম দুটোতেই অগ্রগতি সম্ভব। চন্দ্রশুদ্ধি থাকলেও মানসিক চাপ এড়াতে আচরণ শুদ্ধ রাখুন। রাত্রিজাগরণ নিষেধ। স্বাস্থ্য ভালো থাকবে যদি নিয়ম মেনে চলেন।
৫, সিংহ:
শুক্র ও কেতুর প্রভাবে আজ সৃজনশীলতা ও গতি বাড়বে।আজ যোগাযোগে সাহায্য করবে। অর্থ ও সম্পর্কে সতর্কতা জরুরি।
৬, কন্যা:
আজ বিশ্লেষণী ক্ষমতা তীক্ষ্ণ হবে। কর্মক্ষেত্রে মনোযোগ দিন। সিদ্ধান্তো এগোতে পারেন, স্বাস্থ্যে সচেতন থাকুন।ভ্রমনে লাভ হতে পারে গতি বজায়ে থাকবে।
৭, তুলা:
সম্পর্ক ও সহযোগিতার দিন। শুভ গ্রহপ্রভাবে ভালো সিদ্ধান্ত নিতে পারবেন। চন্দ্রশুদ্ধি না থাকায় মনে একটু চাপ লাগতে পারে। স্বাস্থ্যে যত্ন নিন। আর্থিক বিষয়ে ধীরস্থির হোন।
৮, বৃশ্চিক:
গভীর চিন্তা থাকতে পারে তবে
সচেতনতায় কথা বলুন। কাজের জন্য অনুকূল।যোগাযোগে সাহায্য পাবেন। মানসিক অস্থিরতা। ও স্বাস্থ্যে সচেতন থাকুন।
৯, ধনু:
আশাবাদ ও নতুন উদ্যোগের দিন। যোগাযোগে ভালো ফল পাবেন। ভ্রমণ বা শিক্ষা সংক্রান্ত কাজে সুযোগ আসতে পারে। স্বাস্থ্য যত্ন নিন।
১০, মকর:
এসময় পরিশ্রমের ফল মিলতে পারে। শনির প্রভাবে দায়িত্ব বাড়বে। সামাজিক দায়েত্বে সঠিক অবস্থান নিন অর্থনৈতিক স্থিতিশীলতা আসবে যদি ধৈর্য রাখেন।
১১, কুম্ভ:
দুরদর্শন দৃষ্টি রাখুন।আজ মানসিক চাপ ও অস্থিরতা থাকতে পারে। নতুন ভাবনা আসবে, কিন্তু সিদ্ধান্তে তাড়াহুড়ো করবেন না। গুরুর দৃষ্টি না থাকায় সার্বিক সতর্কতা জরুরি। স্বাস্থ্যে যত্ন নিন।
১২, মীন:
শনির অবস্থানে দায়িত্ব ও সংযমের দিন। আধ্যাত্মিক চিন্তা বাড়বে। চন্দ্রশুদ্ধি না থাকলেও গুরুর দৃষ্টি সাহায্য করবে। স্বাস্থ্যে সাবধান, অতিরিক্ত চাপ এড়ান।






















