| |
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থানের আসল কৃতিত্ব জনগণের : তথ্যমন্ত্রী শিল্পকলায় শুরু হচ্ছে তিন দিনের চলচ্চিত্র উৎসব আগামী ৯ আগস্ট চট্টগ্রাম সফরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে কারাগারে যাবেন : আইনমন্ত্রী পর্যটন শিল্পকে আন্তর্জাতিক মানের করতে কাজ করছে সরকার প্রকৃতি সংরক্ষণ করে পর্যটন শিল্পের উন্নয়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক করল পুলিশ শর্তসাপেক্ষে’ দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান সাকিব হাসিনার বক্তব্য ‘সমর্থন করে না’ ভারত, যা জানালেন জয়সওয়াল পর্নোগ্রাফি ভিডিও বানিয়ে প্রচার, বাবা-মা ছেলেসহ ৫ জন কারাগারে
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • বাবার কবর জিয়ারত করেছেন জুবাইদা রহমান
  • বাবার কবর জিয়ারত করেছেন জুবাইদা রহমান

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ৬ আগস্ট ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

    প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান আজ তাঁর বাবা বাংলাদেশের সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় জুবাইদা রহমানের বোন শাহিনা খান জামান এবং তাঁর মেয়ে জাইমা রহমান উপস্থিত ছিলেন।

    বিএনপির মিডিয়া সেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বনানী সামরিক কবরস্থানে মরহুম মাহবুব আলী খানের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে তাঁর রুহের মাগফিরাত কামনা করে পবিত্র কোরআন খতম, দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

    রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ১৯৭৯ সালে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরে তিনি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকারের মন্ত্রিসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

    তিনি ১৯৮৪ সালের ৬ আগস্ট ইন্তেকাল করেন।

    আরও পড়ুন