| |
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • স্বাস্থ্যে শূন্য পদ দ্রুত পূরণের নির্দেশ
  • স্বাস্থ্যে শূন্য পদ দ্রুত পূরণের নির্দেশ

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ৩ আগস্ট ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

    স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন ১১ থেকে ২০তম গ্রেডের মোট ৩৪ হাজার ৭১৪টি শূন্য পদ দ্রুত পূরণের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সোমবার (৩ আগস্ট) স্বাস্থ্য সেবা বিভাগ থেকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসকে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

    স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব (প্রশাসন-১) সুজিৎ দেবনাথের সই করা চিঠির তথ্য অনুযায়ী, স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে ১১ থেকে ১৬তম গ্রেডে ২০ হাজার ৮১৬টি এবং ১৭ থেকে ২০তম গ্রেডে ১৩ হাজার ৮৯৮টি পদ শূন্য রয়েছে। জনস্বার্থে এসব শূন্য পদ দ্রুত পূরণ করা প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে।

    স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) হিউম্যান রিসোর্স ইনফরমেশন সিস্টেমের (এইচআরআইএস) তথ্যের বরাত দিয়ে চিঠিতে বলা হয়, দেশের বিভাগীয় কার্যালয় (স্বাস্থ্য), মেডিকেল কলেজ হাসপাতাল,

    বিশেষায়িত হাসপাতাল, সিভিল সার্জনের কার্যালয়, ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল, ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল, ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল, জেলা সদর হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক পদ শূন্য রয়েছে।

    চিঠিতে আরও বলা হয়, এমআইএসের তথ্য অনুযায়ী স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের ১১-১৬ গ্রেডের ২০ হাজার ৮১৬টি এবং ১৭-২০ গ্রেডের ১৩ হাজার ৮৯৮টি পদ বর্তমানে শূন্য রয়েছে।

    এ অবস্থায় স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের শূন্য পদগুলো দ্রুত পূরণের লক্ষ্যে প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

    আরও পড়ুন