| |
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • গ্যাসের দাম বাড়াবেনা সরকার
  • গ্যাসের দাম বাড়াবেনা সরকার

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১ আগস্ট ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

    এই মুহূর্তে সরকারের গ্যাসের মূল্য বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)। শনিবার (১ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায় সংস্থাটি।

    এক বার্তায় পেট্রোবাংলা জানায়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে গ্যাসের মূল্য বৃদ্ধি সংক্রান্ত সংবাদের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, এই মুহূর্তে সরকারের গ্যাসের মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই। এ নিয়ে সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

    এর আগে বিভিন্ন গণমাধ্যমে গ্যাসের মূল্যবৃদ্ধির সম্ভাবনা নিয়ে সংবাদ প্রকাশ হলে তা নিয়ে শিল্প, বাণিজ্য ও আবাসিক গ্রাহকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

    তাছাড়া সাম্প্রতিক সময়ে এলএনজি সরবরাহে বিঘ্ন, গ্যাস সংকট এবং জ্বালানি খাতের আর্থিক চাপ নিয়ে আলোচনা চলার মধ্যেই বিভিন্ন মহলে গ্যাসের দাম বাড়তে পারে– এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে।

    এরই পরিপ্রেক্ষিতে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে পেট্রোবাংলা।

    আরও পড়ুন