| |
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • প্রাথমিকে ১৪,৩৮৪ শিক্ষক যোগ দিবে অক্টোবরে
  • প্রাথমিকে ১৪,৩৮৪ শিক্ষক যোগ দিবে অক্টোবরে

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১ আগস্ট ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

    সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষকের যোগদান প্রক্রিয়া আগামী অক্টোবর মাসে শুরু হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

    শনিবার (১ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষকের যোগদান কার্যক্রম আগামী অক্টোবর মাসে শুরু হবে।

    এ বিষয়ে শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষক নিয়োগ-সংক্রান্ত এক জরুরি ভার্চ্যুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াৎ হোসেন বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য সুপারিশ করা ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের বিষয়টি গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার।

    তদন্ত ও প্রক্রিয়াগত জটিলতার কারণে এ কার্যক্রম কিছুটা বিলম্বিত হয়েছে।

    তিনি বলেন, আশা করছি, আগামী ৩০ অক্টোবরের মধ্যে তাদের যোগদান প্রক্রিয়া শুরু হবে।

    আরও পড়ুন