৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • অর্থ ও বাণিজ্য
  • ৪ কমিশনারসহ বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগ
  • ৪ কমিশনারসহ বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগ

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ৪ জুন ২০২৬, ১২:১৯ অপরাহ্ণ

    বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও সংস্থাটির চার কমিশনার পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৪ জুন) সকালে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে তারা পদত্যাগপত্র জমা দেন।

    আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক বিষয়টি নিশ্চিত করেছেন। ন্দকার রাশেদ মাকসুদ স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

    স্ট্যান্ডার্ড ব্যাংকে যোগদানের আগে তিনি এনআরবিসি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি সাত বছর সিটি ব্যাংক এনএ বাংলাদেশে এমডি ও সিটি কান্ট্রি অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

    তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে ১৯৯২ সালে ফিন্যান্সে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

    আরও পড়ুন