| |
  • প্রচ্ছদ
  • ঢাকা
  • আবারও পদ্মায় ডুবে গেল বাস
  • আবারও পদ্মায় ডুবে গেল বাস

    Icon
    জেলা প্রতিবেদক
    প্রকাশ: ৫ জুন ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

    রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় একটি বাস পদ্মা নদীতে পড়ে গেছে। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ৭ নম্বর ফেরিঘাটে এ ঘটনা ঘটে।

    বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য জানা যায়নি।

    এর আগে গত মার্চ মাসে দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় পদ্মা নদীতে সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী একটি বাস ডুবে যায়। এতে ২৬ জনের প্রাণহানি হয়।

    আরও পড়ুন