৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • বিশ্ব
  • ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবে না ট্রাম্প
  • ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবে না ট্রাম্প

    Icon
    আন্তর্জাতিক ডেস্ক
    প্রকাশ: ৫ জুন ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ণ

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে দেখা করার কোনো ব্যক্তিগত আগ্রহ তার নেই। তবে কোনো চুক্তি চূড়ান্ত করার জন্য প্রয়োজন হলে সরাসরি আলোচনা বা বৈঠক হতে পারে বলেও জানান তিনি।

    স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ জুন) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।

    তিনি জোর দিয়ে বলেন, তেহরানের সমৃদ্ধ (এনরিচড) ইউরেনিয়ামের ওপর নিয়ন্ত্রণ নিশ্চিত করতে ওয়াশিংটন দৃঢ়প্রতিজ্ঞ। তিনি আরও সতর্ক করে বলেন, কোনো হামলায় যদি মার্কিন সেনাসদস্যদের মৃত্যু হয়, তাহলে সেটি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান পুনরায় শুরু করার যথেষ্ট কারণ হয়ে উঠবে।

    সম্ভাব্য কোনো চুক্তির বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়ে ট্রাম্প বলেন, আলোচনা চলমান রয়েছে এবং সময়মতো জনগণ এর বিষয়বস্তু জানতে পারবে। তিনি আরও দাবি করেন, যেকোনো চুক্তির অংশ হিসেবে হরমুজ প্রণালী সঙ্গে সঙ্গেই পুনরায় উন্মুক্ত করা হবে।

    ট্রাম্প আরও বলেন, কূটনৈতিক বা সামরিক-যেকোনো পথেই হোক, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রই সফল হবে।

    তথ্যসূত্র: জিও নিউজ

    আরও পড়ুন