৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • রাশিফল
  • জেনে নিন আপনার আজকের রাশিফল
  • জেনে নিন আপনার আজকের রাশিফল

    Icon
    রাশিফল ডেস্ক
    প্রকাশ: ৩০ মে ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ণ

    প্রকৃতির পরিবর্তন, মানুষের মনোভাব ও সময়ের শক্তিকে উপলব্ধি করে চলাই আজকের মূল শিক্ষা। আজ জীবনের চলার পথে ধৈর্য, সতর্কতা ও সৎকর্মের মাধ্যমে নতুন সুযোগের দ্বার খুলতে পারে। ঈদের শিক্ষা শুধু আনন্দ নয়, আত্মশুদ্ধি ও ত্যাগের মধ্য দিয়ে মানুষকে প্রকৃত সফলতার পথে এগিয়ে নেয়। সময়কে বুঝে সিদ্ধান্ত নিলে মানসিক শান্তি ও কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা থাকবে।

    আজ ধর্মকর্ম, আধ্যাত্মিক চর্চা কিংবা পূর্বপুরুষদের স্মরণে কিছু সময় দিলে অপ্রত্যাশিত শুভ ফল পাবেন। সময়কে বুঝে নিয়ে এগোলে সাফল্য আপনারই হবে। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব। আজ শনিবার, ৩০ মে ২০২৬ ইংরেজি, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বাংলা, ১২ জিলহজ ১৪৪৭ হিজরি। জেনে নিন আপনার আজকের রাশিফল।

    ১২, রাশিফল

    **মেষ
    আজ নতুন পরিকল্পনার সুযোগ আসতে পারে। পারিবারিক বিষয়ে কিছু দায়িত্ব বাড়বে। যোগাযোগে শুভ সম্ভাবনা রয়েছে। আর্থিক বিষয়ে ধৈর্য রাখুন, উত্তেজনা এড়িয়ে চলুন।

    **বৃষ
    আজ আপনাকে বাস্তব সিদ্ধান্তে দৃঢ়তা দেবে। নতুন পরিকল্পনা বা সঞ্চয়ের চিন্তায় শুভ সম্ভাবনা রয়েছে। কারও সহযোগিতায় কাজ এগোতে পারে। ধীরস্থিরতায় সম্মান লাভের সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত একগুঁয়েমি এড়িয়ে চললে সম্পর্কের উন্নতি হবে।

    **মিথুন
    আজ নতুন পরিচয়, যোগাযোগ ও আলোচনায় ইতিবাচক ফল আসবে। শিক্ষার্থীদের জন্য সময়টি অনুকূল। কর্মস্থলে আপনার বুদ্ধি ও কৌশলে শুভ ফল মিলবে। অতিরিক্ত দুশ্চিন্তা এড়িয়ে চলুন।

    **কর্কট
    অস্থিরতা এবং কাজের ব্যস্ততা বাড়বে। কর্মক্ষেত্রে ধৈর্য ধরে কাজ করলে উন্নতির সুযোগ পাবেন। রাত্রিকালীন যাত্রা এড়িয়ে চলুন। শরীরের প্রতি যত্ন নেওয়া প্রয়োজন।

    **সিংহ
    আধ্যাত্মিক ভাবনা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বা হিংসার সম্মুখীন হলেও ধৈর্যই আপনাকে সফল করবে। পারিবারিক বিষয়ে সংযমী আচরণ প্রয়োজন। অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলুন।

    **কন্যা
    নতুন দায়িত্ব বা পরিকল্পনার সূচনা হতে পারে। বুদ্ধিবৃত্তিক কাজে সাফল্য মিলবে। হিসাবি মনোভাবে লাভজনক ফল আসবে। শিক্ষার্থীদের জন্য মনোযোগ বাড়ার সম্ভাবনা রয়েছে।

    **তুলা
    কর্মস্থলে নতুন কাজে শুভ সম্ভাবনা রয়েছে। আর্থিক পরিকল্পিত পদক্ষেপে লাভ হতে পারে। মানসিক প্রশান্তি বজায় রাখুন। আলোচনায় শুভ ফল মিলবে।

    **বৃশ্চিক
    কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। পারিবারিক বিষয়ে দায়িত্ব বাড়তে পারে। অর্থনৈতিক বিষয়ে হঠাৎ লাভ বা নতুন সুযোগের সম্ভাবনা রয়েছে। শত্রুতার বিষয়ে সতর্ক থাকুন।

    **ধনু
    আজ মানসিক শক্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। নতুন কাজের সুযোগ বা পুরোনো সমস্যার সমাধান মিলতে পারে। ভ্রমণ বা যোগাযোগে শুভ ফল আসবে। শিক্ষার্থীদের জন্য সময় অনুকূল।

    **মকর
    আজ কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি পেলেও ধৈর্যে শুভ ফল মিলবে। মানসিক অস্থিরতায় ধ্যান বা প্রার্থনা শুভ হবে। পুরোনো যোগাযোগে উপকার পেতে পারেন।

    **কুম্ভ
    আজ নতুন চিন্তা ও পরিকল্পনায় শুভ সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে প্রযুক্তি বা যোগাযোগসংক্রান্ত কাজে সাফল্য মিলবে। অপরের সহযোগিতা পাবেন। কিছু বিষয়ে ধৈর্য প্রয়োজন। অতিরিক্ত তর্ক এড়িয়ে চলুন।

    **মীন
    আজ ধৈর্য ও দায়িত্ববোধের পরীক্ষা হতে পারে। কর্মক্ষেত্রে ধীরগতির মধ্যেও গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে। বড়দের পরামর্শে শুভ ফল মিলবে। ব্যয় এড়িয়ে চলুন। আধ্যাত্মিক কাজে শুভ সম্ভাবনা রয়েছে।

    আরও পড়ুন