৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • চার কয়েদিকে মুক্তি দিয়েছে সরকার
  • চার কয়েদিকে মুক্তি দিয়েছে সরকার

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২৪ মে ২০২৬, ১২:১৫ অপরাহ্ণ

    পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চার কয়েদিকে মুক্তির আদেশ দিয়েছে সরকার। আজ (রোববার) কারা অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়, পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে সরকার চারজন বন্দির সাজা মওকুফ করে তাদের মুক্তির আদেশ দিয়েছে। খুব শিগগিরই তাদের মুক্তি দেওয়া হবে।

    সাজা মওকুফ পাওয়া ব্যক্তিরা হলেন-ফরিদপুর জেলা কারাগারের কয়েদি নাঈম শিকদার; খুলনা জেলা কারাগারের কয়েদি মো. ইসলাম শেখ; রাঙ্গামাটি জেলা কারাগারের কয়েদি পলাশ বড়ুযা এবং চুয়াডাঙ্গা জেলা কারাগারে কয়েদি আব্দুল মালেক।

    আরও পড়ুন