৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • অপরাধ ও আইন
  • রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেপ্তার
  • আবু সাঈদ হত্যা মামলা

    রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেপ্তার

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১৬ মে ২০২৬, ১০:৫৪ অপরাহ্ণ

    শনিবার রাত আটটার দিকে মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে হাসিবুর রশীদকে গ্রেপ্তার করা হয়। রংপুরে আবু সাঈদ হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) অধ্যাপক মো. হাসিবুর রশীদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    শনিবার (১৬ মে) রাজধানীর মোহাম্মদপুর সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করে জানান, অধ্যাপক হাসিবুর রশীদ মামলার পলাতক আসামি ছিলেন এবং রংপুরের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত।

    গ্রেপ্তারের পর হাসিবুর রশীদকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। জুলাই অভ্যুত্থানের সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন ড. মো. হাসিবুর রশীদ। আবু সাঈদ হত্যা মামলার অন্যতম আসামি তিনি।

    এ বছরের ৯ এপ্রিল ওই মামলায় রায় হয়। রায়ে ৩০ জন আসামির মধ্যে ২৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২।
    অধ্যাপক হাসিবুর রশীদকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

    আরও পড়ুন