| |
  • প্রচ্ছদ
  • শেয়ার বাজার
  • শেয়ারবাজারে সূচকে ও লেনদেন বেড়েছে
  • শেয়ারবাজারে সূচকে ও লেনদেন বেড়েছে

    Icon
    ‎নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১ এপ্রিল ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

    আজ বুধবার (১ এপ্রিল ২০২৬) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

    বুধবার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর, অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬৪ পয়েন্ট বেড়ে ৫,২৪২ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরিয়াহ্ সূচক ১০ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২৪ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১,০৬৪ ও ১,৯৮৪ পয়েন্টে দাঁড়ায়।

    এ সময় পর্যন্ত লেনদেন হয়েছে ১০৬ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এ সময় লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩২৩টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির দর।

    লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো-ওরিয়ন ইনফিউশন, একমি লিমিটেড, ব্র্যাক ব্যাংক, খান ব্রাদার্স, সিলভা ফার্মা, সিটি ব্যাংক, ইনটেক লিমিটেড, রানার অটো, গোল্ডেন সন ও ডোমেনেজ স্টিল। এর আগে লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক ৪২ পয়েন্ট বাড়ে।

    সকাল ১০টা ১০ মিনিটে সূচক আরও ১৫ পয়েন্ট বৃদ্ধি পায়। এরপর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকে। লেনদেন শুরুর ২০ মিনিট পর, অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ৭২ পয়েন্ট বেড়ে ৫,২৫১ পয়েন্টে অবস্থান করে। অপরদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৩১ পয়েন্ট বেড়ে ১৪,৬০৯ পয়েন্টে দাঁড়ায়।

    এখানেও সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৯১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এ সময় ২৬টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪টির দর।

    আরও পড়ুন