| |
শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ সংসদ চত্বরে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার আগামীকাল বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে জেলে যেতে হবে : চিফ প্রসিকিউটর পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারী বর্ষণে তলিয়ে গেছে রাজধানীর অলিগলি-রাজপথ ৭ জেলায় বন্যা: কিছু এলাকায় ‘উন্নতি’ হলেও টানা বর্ষণে নতুন শঙ্কা জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে ইরান জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক
  • প্রচ্ছদ
  • শেয়ার বাজার
  • সূচকের পতনে লেনদেন চলছে শেয়ারবাজারে
  • সূচকের পতনে লেনদেন চলছে শেয়ারবাজারে

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

    পবিত্র ঈদুল ফিতরের পর প্রথম কার্যদিবসে দেশের পুঁজিবাজারে সূচকের উত্থান-পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকেই ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেছে।

    ডিএসই সূত্রে জানা যায়, লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪২ পয়েন্ট কমে ৫ হাজার ৩১১ পয়েন্টে অবস্থান করে। একই সময়ে ডিএসই শরিয়াহ সূচক ৬ পয়েন্ট কমে ১০৭৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২৬ পয়েন্ট কমে ২০২৪ পয়েন্টে নেমে আসে।

    এ সময় পর্যন্ত মোট লেনদেন হয়েছে ৮১ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট। এসএমএকে/এএম এ সময়ে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৭২টির শেয়ারের দাম বেড়েছে, ২২৭টির কমেছে এবং ৬৩টির দর অপরিবর্তিত রয়েছে।

    লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে রবি, সি পার্ল, ইনটেক লিমিটেড, শাইনপুকুর সিরামিক, সামিট পোর্ট, খান ব্রাদার্স, সিএনএ টেক্সটাইল, ফাইন ফুডস, সিটি ব্যাংক ও ওরিয়ন ইনফিউশন। দিনের শুরুতে সূচকের পতন ছিল আরও বেশি।

    লেনদেন শুরুর প্রথম পাঁচ মিনিটে ডিএসইএক্স ৩০ পয়েন্ট কমে যায়। সকাল ১০টা ২০ মিনিটে সূচক ৬৮ পয়েন্ট কমে ৫ হাজার ২৮৮ পয়েন্টে নেমে আসে। পরে কিছুটা ঘুরে দাঁড়ালেও বাজারে নিম্নমুখী প্রবণতা বজায় রয়েছে। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ভিন্ন চিত্র দেখা গেছে।

    সকাল সাড়ে ১০টায় সিএএসপিআই সূচক ৬ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৩৬ পয়েন্টে দাঁড়ায়। এ সময় পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে প্রায় ১০ লাখ টাকার শেয়ার। সিএসইতে এ সময়ে ৯টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, ৮টির কমেছে এবং ৬টির দর অপরিবর্তিত রয়েছে।

    সব মিলিয়ে দিনের শুরুতে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মধ্যে সতর্ক অবস্থান এবং মিশ্র প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।

    আরও পড়ুন