৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • শেয়ারবাজারে দুই স্টকে লেনদেন বেড়েছে
  • শেয়ারবাজারে দুই স্টকে লেনদেন বেড়েছে

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১০ মে ২০২৬, ১১:৫৯ অপরাহ্ণ

    মাসের ২য় সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১০ মে) শেয়ারবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমলেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সামান্য বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।

    বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৩ পয়েন্ট কমে ৫ হাজার ২২০ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট কমে যথাক্রমে ১০৫৬ ও ১৯৯০ পয়েন্টে অবস্থান করছে।

    এদিন ডিএসইতে ৭২৭ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ১১৭ কোটি টাকা কম। আগের দিন ডিএসইতে ৮৪৪ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল। রোববার ডিএসইতে ৩৯৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে।

    এগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬১টি কোম্পানির, কমেছে ১৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর। এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো- মুন্নু সিরামিক, ডোমিনেজ স্টিল, বিডি থাই, সামিট পোর্ট, এপেক্স স্পিনিং, টেকনো ড্রাগস, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, লাভেলো আইসক্রিম, সিটি ব্যাংক ও অগ্নি সিস্টেম।

    অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই রোববার ৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৬৪৬ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২১৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৮৮টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ার দর।

    রোববার সিএসইতে ১৪ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১ কোটি টাকা বেশি। আগের দিন সিএসইতে ১৩ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

    আরও পড়ুন