| |
শিরোনাম
সাংবাদিকতার নৈতিকতার অবক্ষয় অন্য পেশার থেকে বেশি প্রভাব ফেলে যৌথ মহড়া বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে: প্রধানমন্ত্রী গণতন্ত্র রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির আবুধাবিতে আমিরাতের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক শিক্ষামন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু বৃহস্পতিবার: কৃষিমন্ত্রী সন্ত্রাস-চাঁদাবাজি নিয়ন্ত্রণে এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাইবার আইনের খসড়া চূড়ান্ত করতে সরকারের বৈঠক রাষ্ট্রপতির সঙ্গে আইইউবিএটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
  • প্রচ্ছদ
  • রাজনীতি
  • সাবেক সেনা কর্মকর্তা মাসুদ গ্রেপ্তার
  • সাবেক সেনা কর্মকর্তা মাসুদ গ্রেপ্তার

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ণ

    এক-এগারোর সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও ফেনী-৩ আসনের (সোনাগাজী-দাগনভূঞা) সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

    ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম মঙ্গলবার (২৪ মার্চ) সকালে বলেন, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে সোমবার (২৩ মার্চ) মধ্যরাতে ঢাকার বারিধারা ডিওএইচএস এলাকার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।তিনি আরও বলেন, দুদকসহ ফেনীতে তার বিরুদ্ধে মোট পাঁচটি মামলা রয়েছে। বর্তমানে তিনি গোয়েন্দা পুলিশ হেফাজতে আছেন।

    এদিকে মঙ্গলবার (২৪ মার্চ) সকালে মাসুদ উদ্দিন চৌধুরী আটকে সোনাগাজী বাজারে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেন। মাসুদ চৌধুরী আটকের খবরে ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, বিগত ফ্যাসিস্ট সরকারের অন্যতম সদস্য ছিলেন তিনি। তার নেতৃত্বে বিগত আওয়ামী লীগ সরকারের হাতে নির্যাতিত হয়েছিলেন আমাদের দলের চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।

    প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন (সোনাগাজী-দাগনভূঞা) থেকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম নিয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। তার পাঁচদিনের মাথায় তিনি জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন ফরম কিনেছেন। এর পরদিনই জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য হয়েছেন এক-এগারোর সময় আলোচিত সাবেক এই সেনা কর্মকর্তা। মাসুদ উদ্দিন চৌধুরী ২০০৭ সালে সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসির দায়িত্বে ছিলেন। তিনি এক-এগারোর পট পরিবর্তনে অন্যতম প্রধান ভূমিকায় ছিলেন।

    তখন তিনি গুরুতর অপরাধ দমন-সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক হন এবং পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হন। এ কমিটির অধীনেই দুর্নীতিবিরোধী অভিযান পরিচালিত হয়। ২০০৮ সালে মাসুদ উদ্দিন অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার নিযুক্ত হন। এরপর আওয়ামী লীগ সরকার তিন দফায় তার চাকরির মেয়াদ বাড়ায়।

    অবসরগ্রহণের পর তিনি ঢাকায় ট্রাভেল এজেন্সি ও রেস্তোঁরাসহ একাধিক ব্যবসায় যুক্ত হন। তার বিরুদ্ধে অবৈধভাবে মালেশিয়ায় জনশক্তি রপ্তানির সিন্ডিকেট, দুর্নীতি দমন কমিশনসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

    আরও পড়ুন