| |
  • প্রচ্ছদ
  • বরিশাল
  • নিজ এলাকায় ঈদের নামাজ পড়েছেন তথ্যমন্ত্রী
  • নিজ এলাকায় ঈদের নামাজ পড়েছেন তথ্যমন্ত্রী

    Icon
    জেলা প্রতিবেদক
    প্রকাশ: ২১ মার্চ ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

    তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন তার নিজ এলাকা বরিশালের গৌরনদী উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। আজ শনিবার সকাল ৮টায় অনুষ্ঠিত ঈদের জামাতে মন্ত্রীর সঙ্গে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

    তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নামাজ শেষে তথ্যমন্ত্রী উপস্থিত মুসল্লি ও স্থানীয় সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

    নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনায় বিশেষ দোয়া করা হয়। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনি গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলাসহ পুরো দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

    আরও পড়ুন