| |
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • ডাকসুর কর্মকাণ্ডে তিন তদন্ত কমিটি ঢাবির
  • ডাকসুর কর্মকাণ্ডে তিন তদন্ত কমিটি ঢাবির

    Icon
    ঢাবি প্রতিবেদক
    প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুমোদনহীন শিক্ষক মূল্যায়ন চালু, ‘নির্ভীক জুলাই’ স্মৃতিস্তম্ভ স্থাপন এবং ডাকসু সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহ ও ছাত্রসংঘের নেতা আব্দুল মালেকের ছবি টানানোর ঘটনায় পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

    সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ১২(৩) ধারা অনুযায়ী এসব কমিটি গঠন করা হয়। কমিটিগুলোর প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এসব বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবে। কমিটিগুলোকে আগামী সাত কর্মদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

    শিক্ষক মূল্যায়নের নামে ওয়েবসাইট চালুর বিষয়ে তদন্ত কমিটি ।

    ডিইউ ইভ্যালুয়েশন’ নামে ডাকসু কর্তৃক ওয়েবসাইট চালুর বিষয় তদন্তের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) আলমোজাদ্দেদী আলফেছানীকে আহ্বায়ক করে ছয় সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

    কমিটির সদস্যরা হলেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালাম, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক, বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক আল আমিন এবং আইকিউএসি-এর পরিচালক। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কমিটিতে সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

    ‘নির্ভীক জুলাই’ স্মৃতিস্তম্বের বিষয়ে তদন্তে কমিটি
    বিশ্ববিদ্যালয়ের সুনির্দিষ্ট আইন থাকা সত্ত্বেও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ডাকসু কর্তৃক ‘নির্ভীক জুলাই’ নামে কলাভবন সংলগ্ন ডাকসু ভবনের পশ্চিম পাশে ও কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে স্মৃতিস্তম্ভ স্থাপনের বিষয় তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) আলমোজাদ্দেদী আলফেছানীকে আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক আল আমিন, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক এবং প্রক্টর ইসরাফীল প্রাং। বিশ্ববিদ্যালয়ের এস্টেট ম্যানেজার ফাতেমা মোস্তারিকে কমিটিতে সদস্য-সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

    ডাকসুতে জিন্নাহ-মালেকের ছবি টানানোর বিষয়ে তদন্ত কমিটি
    ডাকসু সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহ ও ছাত্রসংঘের নেতা আব্দুল মালেকের ছবি টানানোর ঘটনা তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানীকে আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন আইন অনুষদের ডিন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন এবং প্রক্টর।

    বিশ্ববিদ্যালয়ের এস্টেট ম্যানেজার কমিটিতে সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

    আরও পড়ুন